পাবনার ঈশ্বরদীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৮ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৮ জুন) সন্ধ্যা সাড়ে ৬ টার সময় পৌর এলাকার ফতেমোহাম্মদপুর বেনারসি পল্লী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করেছেন ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ি। গ্রেফতারকৃতরা হলেন: লালপুর উপজেলার ডহরশৈলা এলাকার বাদশা মিয়ার ছেলে মো. মমিন হোসেন (২৭) এবং একই এলাকার মো. একাব্বর প্রামাণিকের ছেলে মো. সাগর ইসলাম (২৭)।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বেনারসি পল্লী এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ বিষয়ে ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন জানান, অভিযানে দুইজনকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।