রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন টাঙ্গাইল শহর জামায়াতের আমীর মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি রফিকুল ইসলাম, সহ সেক্রেটারি মো. শাহিন মিয়া অভয়নগরে মোটরসাইকেলের সিটের নিচে পেট্রোল বোমা! ৪০ জনের বিরুদ্ধে মামলা পাবনা-ঢাকা-পাবনা রুটে আন্তঃনগর ট্রেনের শুভ উদ্বোধন- পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ চালু তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শহর কে সবুজায়ন ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে কাজ করছেন হাজী আব্দুস সাত্তার

মো: শাহ আলম, সিরাজগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৮ জুন, ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
Oplus_131072

প্রতিদিনের ন্যায় ভোর  থেকে ৮.৩০ মিনিট পর্যন্ত ১৬০ জনের স্বেচ্ছাসেবী টিম নিয়ে সিরাজগঞ্জ সদর উপজেলার চাঁদ আলী মোড় হতে বাজার স্টেশন  রাস্তার চারিপাশ  মানবতার ফেরিওয়ালা হাজী মো : আব্দুস সাত্তার এর নেতৃত্বে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। এছাড়াও তিনি  নিজ হাতে পৌর শহর এর বিভিন্ন স্কুল, মাদ্রাসা,মসজিদ,  মন্দিরে নিজ উদ্যোগে  বৃক্ষরোপণ করে আসছেন। পৌরবাসীর রাস্তাঘাট মেরামত, দুস্থ ও অসহায়দের মাঝে সহযোগিতা করে থাকেন, মানবতার ফেরিওয়ালা, সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী, হাজী মো:আব্দুস সাত্তার। তিনি বলেন, গাছ  রোপণ সাদকায়ে জারিয়া, মৃত্যুর পরেও এর সওয়াব পাওয়া যাবে। আসুন আমরা সবাই বেশি বেশি গাছ লাগাই,। গাছ আমাদের হৃদয় ও মনকে রিফ্রেশ রাখে, ছায়া দেয়, ফুল ও ফল দেয়, তাই  শুধু গাছ রোপণ করলেই চলবে না, নিজের ছেলে/ মেয়ের  মত  যত্ন নিতে হবে। আজকের কর্মসূচি ছিল, শহীদ চান্দু গোল চত্বর থেকে  বাজার স্টেশন পুলিশ বক্স পর্যন্ত  রাস্তার চারিপাশ পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান। এই অভিযানে নেতৃত্ব দেন হাজী মো: আব্দুস সাত্তার । তিনি বলেন পর্যায়ক্রমে শহরের  সকল রাস্তায় দৃষ্টি নন্দন বৃক্ষরোপণ করা হবে। উনার এই উদ্যোগে সিরাজগঞ্জ মহল্লাবাসী  মুগ্ধ। এলাকাবাসী বলেন, আব্দুস সাত্তার প্রতিদিন সকালে নিজ অর্থায়নে শহর কে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ভূমিকা রাখছেন, তেমনি বৃক্ষরোপণ করে  আরো অনন্য ভূমিকা  পালন করলেন। উনার এই মহতি কাজ সফলতা বয়ে আনুক  এমনটাই প্রত্যাশা  সিরাজগঞ্জ পৌর শহর বাসির।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর