প্রতিদিনের ন্যায় ভোর থেকে ৮.৩০ মিনিট পর্যন্ত ১৬০ জনের স্বেচ্ছাসেবী টিম নিয়ে সিরাজগঞ্জ সদর উপজেলার চাঁদ আলী মোড় হতে বাজার স্টেশন রাস্তার চারিপাশ মানবতার ফেরিওয়ালা হাজী মো : আব্দুস সাত্তার এর নেতৃত্বে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। এছাড়াও তিনি নিজ হাতে পৌর শহর এর বিভিন্ন স্কুল, মাদ্রাসা,মসজিদ, মন্দিরে নিজ উদ্যোগে বৃক্ষরোপণ করে আসছেন। পৌরবাসীর রাস্তাঘাট মেরামত, দুস্থ ও অসহায়দের মাঝে সহযোগিতা করে থাকেন, মানবতার ফেরিওয়ালা, সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী, হাজী মো:আব্দুস সাত্তার। তিনি বলেন, গাছ রোপণ সাদকায়ে জারিয়া, মৃত্যুর পরেও এর সওয়াব পাওয়া যাবে। আসুন আমরা সবাই বেশি বেশি গাছ লাগাই,। গাছ আমাদের হৃদয় ও মনকে রিফ্রেশ রাখে, ছায়া দেয়, ফুল ও ফল দেয়, তাই শুধু গাছ রোপণ করলেই চলবে না, নিজের ছেলে/ মেয়ের মত যত্ন নিতে হবে। আজকের কর্মসূচি ছিল, শহীদ চান্দু গোল চত্বর থেকে বাজার স্টেশন পুলিশ বক্স পর্যন্ত রাস্তার চারিপাশ পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান। এই অভিযানে নেতৃত্ব দেন হাজী মো: আব্দুস সাত্তার । তিনি বলেন পর্যায়ক্রমে শহরের সকল রাস্তায় দৃষ্টি নন্দন বৃক্ষরোপণ করা হবে। উনার এই উদ্যোগে সিরাজগঞ্জ মহল্লাবাসী মুগ্ধ। এলাকাবাসী বলেন, আব্দুস সাত্তার প্রতিদিন সকালে নিজ অর্থায়নে শহর কে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ভূমিকা রাখছেন, তেমনি বৃক্ষরোপণ করে আরো অনন্য ভূমিকা পালন করলেন। উনার এই মহতি কাজ সফলতা বয়ে আনুক এমনটাই প্রত্যাশা সিরাজগঞ্জ পৌর শহর বাসির।
[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]
সিরাজগঞ্জ শহর কে সবুজায়ন ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে কাজ করছেন হাজী আব্দুস সাত্তার
প্রকাশিত হয়েছে- সোমবার, ৮ জুন, ২০২৬