বাজেট সভায় অংশগ্রহণ করব, নিজেদের চাহিদা নিজেরাই বলবো, এই প্রতিপাদ্য কে সামনে রেখে, শনিবার ২৩ মে ২০২৬ সকাল ১১.৩০ মিনিটে সিরাজগঞ্জ সদর উপজেলার ৮ নং কাওয়াকোলা ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে এই উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। জনাকীর্ণ এই উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠানে, ৮ নং কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: আলী আশারফ সরকার ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন । মোট বাজেট : ৩ কোটি,৩৪ লাখ, ৪৪ হাজার, ২ শত ৯৯ টাকা।
ব্যয় : ৩ কোটি,৩৪ লাখ,১০ হাজার, ৩৯৯ টাকা । এবং
উদ্বৃত্ত : ৩৩৯০০ টাকা ।
স্বচ্ছতা, জবাবদিহিতা, বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও চাহিদা নিরূপণে জনঅংশগ্রহণ নিশ্চিতকরণে উন্মুক্ত এই বাজেট সভায় ৮ নং কাওয়াকোলা ইউপির দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান মো: আব্দুর রাজ্জাক ভূঁইয়া, এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো: আজিজুর রহমান দুলাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নং কাওয়াকোলা ইউপির সাবেক জনপ্রিয় চেয়ারম্যান মো: টি,এম,শাহাদৎ হোসেন তালুকদার ঠান্ডু । এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কাওয়াকোলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: নুরুল হুদা, ওয়ার্ড বিএনপি নেতা মো : ইমাম হোসেন, ইউনিয়ন বিএনপি নেতা মোঃ আমজাদ হোসেন, বারবার নির্বাচিত বর্তমান মেম্বার মোঃ শাহ জামাল, মেম্বার জনাব আলী, মহিলা মেম্বার মোসাম্মৎ সাজেদা বেগম, মহিলা মেম্বার আনোয়ারা খাতুন, প্রমুখ । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ জাহিদুল ইসলাম,। সহযোগিতায় : সুইস রেড ক্রস ।