[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

সিরাজগঞ্জ সদর ৮ নং কাওয়াকোলা ইউনিয়নে ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৪ মে, ২০২৬
বাজেট সভায় অংশগ্রহণ করব,  নিজেদের চাহিদা নিজেরাই বলবো, এই প্রতিপাদ্য কে সামনে রেখে, শনিবার ২৩ মে ২০২৬ সকাল ১১.৩০ মিনিটে সিরাজগঞ্জ সদর উপজেলার ৮ নং কাওয়াকোলা ইউনিয়ন পরিষদ  সম্মেলন কক্ষে এই উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। জনাকীর্ণ  এই উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠানে, ৮ নং কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের  প্রশাসনিক কর্মকর্তা মো: আলী আশারফ সরকার ২০২৬-২০২৭ অর্থ বছরের  বাজেট ঘোষণা করেন । মোট বাজেট : ৩ কোটি,৩৪ লাখ, ৪৪ হাজার,  ২ শত ৯৯ টাকা।
ব্যয় :  ৩ কোটি,৩৪ লাখ,১০ হাজার, ৩৯৯ টাকা । এবং
উদ্বৃত্ত :  ৩৩৯০০ টাকা ।
স্বচ্ছতা, জবাবদিহিতা, বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও চাহিদা নিরূপণে জনঅংশগ্রহণ নিশ্চিতকরণে উন্মুক্ত এই বাজেট সভায়  ৮ নং কাওয়াকোলা  ইউপির দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান মো: আব্দুর রাজ্জাক ভূঁইয়া, এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বীর মুক্তিযোদ্ধা মো: আজিজুর রহমান দুলাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নং কাওয়াকোলা ইউপির  সাবেক জনপ্রিয়  চেয়ারম্যান মো: টি,এম,শাহাদৎ হোসেন তালুকদার ঠান্ডু । এ সময়  উপস্থিত থেকে বক্তব্য রাখেন,  কাওয়াকোলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: নুরুল হুদা, ওয়ার্ড বিএনপি নেতা মো : ইমাম হোসেন, ইউনিয়ন বিএনপি নেতা মোঃ আমজাদ হোসেন, বারবার নির্বাচিত বর্তমান  মেম্বার মোঃ শাহ জামাল,  মেম্বার জনাব আলী, মহিলা মেম্বার মোসাম্মৎ সাজেদা বেগম, মহিলা মেম্বার আনোয়ারা খাতুন, প্রমুখ । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ জাহিদুল ইসলাম,। সহযোগিতায় : সুইস রেড ক্রস ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।