শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় এইচএসসিতে কৃতকার্য অর্জন করলেন সুজানা লক্ষ্য প্রশাসন ক্যাডার হয়ে দেশসেবা ভাঙ্গুড়ায় হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির উপজেলা-পৌর শাখার ৩১ সদস্যবিশিষ্ট পৃথক কমিটি অনুমোদন ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে সর্বহারা দলের ক্যাম্প কমান্ডার গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির কারখানায় অভিযানে ২৭০০ কেজি জেলি জব্দ, দুজনের কারাদণ্ড ঈশ্বরদীতে সাংবাদিক এস এম রাজা’র জন্মদিন উপলক্ষে সংগীনুষ্ঠান সুরের মেলা ৩৬৬ পর্ব অনুষ্ঠিত পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলায় ক্যামেরার পেছনের গল্প শোনালেন টেলিভিশন ক্যামেরা সাংবাদিকবৃন্দ আটোয়ারীতে ডেলটা লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবির চেক হস্তান্তর নাগরপুরে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দলিল জালিয়াতি ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ

হিরোইন-ইয়াবাসহ গুরুদাসপুরে ২১ মামলার আসামী ভম্বু, স্ত্রী ও সহযোগি গ্রেপ্তার

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৪:৫২ অপরাহ্ন

নাটোরের গুরুদাসপুরে হত্যা, চুরি, ছিনতাই, ডাকাতিসহ ২১ মামলার আসামী মাদক সম্রাট শহিদুল ইসলাম ভম্বুকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার স্ত্রী তানিয়া আক্তার সুর্য (৪০) ও সহযোগি রুবেল আলীকেও (২৯) গ্রেপ্তার করা হয়।

রবিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার যোগেন্দ্রনগর গ্রামের নিজ বাড়ি থেকে তাদের মাদক দ্রব্যসহ গ্রেপ্তার করা হয়। অভিযানে ১০৭ পিচ ইয়াবা, ২৪৫টি হিরোইনের পুরিয়া ও মাদক বিক্রির নগদ ৫৬ হাজার ৫৭০ টাকা জব্দ করা হয়।

থানা পুলিশ জানায়, ভম্বুর বিরুদ্ধে হত্যা, চুরি, ডাকাতিসহ মোট ২১টি মামলা রয়েছে। তার স্ত্রী তানিয়া আক্তারের বিরুদ্ধে রয়েছে ৯টি মাদক মামলা। একই গ্রামের রুবেল দীর্ঘদিন ধরে তাদের মাদক কারবারে সহযোগিতা করে আসছিল।

স্থানীয়রা জানান, ভম্বুরা মাঝেমধ্যে গ্রেপ্তার হলেও অল্পদিনের মধ্যেই বের হয়ে আবার একই অপরাধে লিপ্ত হয়। প্রকাশ্যে মাদক বিক্রি করে। তােেদর গ্রেপ্তার করায় এলাকায় স্বস্তি ফিরেছে।

গুরুদাসপুর থানার ওসি মো. দুলাল হোসেন বলেন, “গুরুদাসপুরকে মাদকমুক্ত করতে আমরা বদ্ধপরিকর। জনস্বার্থে মাদক ব্যবসায়ীদের শেকড় উপড়ে ফেলতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর