সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
দলীয় প্রধানের প্রতি বিশেষ সম্মাননা: প্রধানমন্ত্রী তারেক রহমানকে মেয়ের বিয়ের দাওয়াত দিলেন ফতুল্লা বিএনপি সভাপতি টিটু জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে তুরস্ক যাচ্ছেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রকৌশলী গোপালপুরে দুই মাথা, চার হাত ও চার পা বিশিষ্ট শিশুর জন্ম, উন্নত চিকিৎসার পরামর্শ আটঘরিয়ায় জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও যুবকদের মাঝে ঋণের চেক বিতরণ  গোপালপুরের যমজ দুই ভাইয়ের এইচএসসিতে জিপিএ-৫ এইচএসসিতে গুরুদাসপুরে ৫টি প্রতিষ্ঠানের কেউই পাশ করেনি নওগাঁয় ২৪ কেজি গাঁজাসহ ৪ ব্যবসায়ী গ্রেপ্তার, চোরাই ভ্যানসহ বাবা-ছেলে আটক; উদ্ধার ৫১৭ মোবাইল নওগাঁয় সাংবাদিক বিশ্বজিৎ সরকার মনির পরলোকগমন, বিভিন্ন মহলের শোক

পাবনা জেলার এসপি হিসেবে পদায়ন পেলেন পটুয়াখালির এসপি মো. আনোয়ার জাহিদ

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য লটারি করে ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) চূড়ান্ত করা হয়েছে। সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই লটারি করা হয়। আজ নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। লটারির মাধ্যমে পাবনার পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন পেয়েছেন পটুয়াখালির এসপি মো. আনোয়ার জা

হিদ। মো. আনোয়ার জাহিদ ২০২৪ সালের ৩০ আগস্ট থেকে পটুয়াখালির এসপি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
গত ১৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানকে পাবনার পুলিশ সুপার হিসেবে পদায়ন (আদেশপ্রাপ্ত) করা হয়। তাকে কক্সবাজার জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন করা হয়েছে।

পাবনার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করেন, মো. মোরতোজা আলী খাঁন। তিনি ২০২৪ সালের ০২ সেপ্টেম্ব পাবনা জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর