রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
দলীয় প্রধানের প্রতি বিশেষ সম্মাননা: প্রধানমন্ত্রী তারেক রহমানকে মেয়ের বিয়ের দাওয়াত দিলেন ফতুল্লা বিএনপি সভাপতি টিটু জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে তুরস্ক যাচ্ছেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রকৌশলী গোপালপুরে দুই মাথা, চার হাত ও চার পা বিশিষ্ট শিশুর জন্ম, উন্নত চিকিৎসার পরামর্শ আটঘরিয়ায় জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও যুবকদের মাঝে ঋণের চেক বিতরণ  গোপালপুরের যমজ দুই ভাইয়ের এইচএসসিতে জিপিএ-৫ এইচএসসিতে গুরুদাসপুরে ৫টি প্রতিষ্ঠানের কেউই পাশ করেনি নওগাঁয় ২৪ কেজি গাঁজাসহ ৪ ব্যবসায়ী গ্রেপ্তার, চোরাই ভ্যানসহ বাবা-ছেলে আটক; উদ্ধার ৫১৭ মোবাইল নওগাঁয় সাংবাদিক বিশ্বজিৎ সরকার মনির পরলোকগমন, বিভিন্ন মহলের শোক

নদীতে মিলল একাধিক মামলার আসামীর লাশ

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১০:২৪ অপরাহ্ন

নাটোরের গুরুদাসপুরে একাধিক মামলার আসামী মিলন প্রামাণিকের (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার নাজিরপুর ব্রিজের পাশে নন্দকুজা নদীতে তার মরদেহ ভাসছিল। তিনি উপজেলার দৌলতপুর গ্রামের খেজের প্রামানিকের ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে স্থানীয়রা নদীতে লাশটি ভাসতে দেখে থানায় খবর দেন। গুরুদাসপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। অনেকের ধারণা, তাকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দুলাল হোসেন জানান, “মৃত মিলনের বিরুদ্ধে চুরিসহ একাধিক মামলা রয়েছে। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্ট আসার পর জানা যাবে।”


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর