সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
দলীয় প্রধানের প্রতি বিশেষ সম্মাননা: প্রধানমন্ত্রী তারেক রহমানকে মেয়ের বিয়ের দাওয়াত দিলেন ফতুল্লা বিএনপি সভাপতি টিটু জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে তুরস্ক যাচ্ছেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রকৌশলী গোপালপুরে দুই মাথা, চার হাত ও চার পা বিশিষ্ট শিশুর জন্ম, উন্নত চিকিৎসার পরামর্শ আটঘরিয়ায় জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও যুবকদের মাঝে ঋণের চেক বিতরণ  গোপালপুরের যমজ দুই ভাইয়ের এইচএসসিতে জিপিএ-৫ এইচএসসিতে গুরুদাসপুরে ৫টি প্রতিষ্ঠানের কেউই পাশ করেনি নওগাঁয় ২৪ কেজি গাঁজাসহ ৪ ব্যবসায়ী গ্রেপ্তার, চোরাই ভ্যানসহ বাবা-ছেলে আটক; উদ্ধার ৫১৭ মোবাইল নওগাঁয় সাংবাদিক বিশ্বজিৎ সরকার মনির পরলোকগমন, বিভিন্ন মহলের শোক

চাটমোহরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১১:২৬ অপরাহ্ন

আওয়ামী লীগের দুঃশাসনকালে লগি-বৈঠা তান্ডবে নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামি চাটমোহর উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় স্থানীয় বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জার্দিস মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মওলানা মোঃ আব্দুল হামিদ।

এসময় বক্তব্য দেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ হাবিবুর রহমান, নায়েবে আমীর তোরাব আলী বিশ্বাস, ড.অধ্যাপক মুক্তি মাহমুদ, পৌর জামায়াতের আমীর মোঃ সোলায়মান হোসেন, সেক্রেটারী সাদ্দাম হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মোঃ শহীদুল্লাহ মাস্টার, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমূখ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর