সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
দলীয় প্রধানের প্রতি বিশেষ সম্মাননা: প্রধানমন্ত্রী তারেক রহমানকে মেয়ের বিয়ের দাওয়াত দিলেন ফতুল্লা বিএনপি সভাপতি টিটু জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে তুরস্ক যাচ্ছেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রকৌশলী গোপালপুরে দুই মাথা, চার হাত ও চার পা বিশিষ্ট শিশুর জন্ম, উন্নত চিকিৎসার পরামর্শ আটঘরিয়ায় জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও যুবকদের মাঝে ঋণের চেক বিতরণ  গোপালপুরের যমজ দুই ভাইয়ের এইচএসসিতে জিপিএ-৫ এইচএসসিতে গুরুদাসপুরে ৫টি প্রতিষ্ঠানের কেউই পাশ করেনি নওগাঁয় ২৪ কেজি গাঁজাসহ ৪ ব্যবসায়ী গ্রেপ্তার, চোরাই ভ্যানসহ বাবা-ছেলে আটক; উদ্ধার ৫১৭ মোবাইল নওগাঁয় সাংবাদিক বিশ্বজিৎ সরকার মনির পরলোকগমন, বিভিন্ন মহলের শোক

আটঘরিয়ায় বিনামূল্যে ৩৬০০জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন 

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১১:০১ অপরাহ্ন

পাবনার আটঘরিয়া উপজেলায় ২০২৫-২০২৬ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনার কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা, গম, সূর্য মুখী, শীতকালীন পেয়াজ, মসুর, খেসারি, ও অড়হড় ফসল এবং বীজ ও সার বিতরণ “শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার ২৮ অক্টোবর সকালে আটঘরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এসময় প্রধান অতিথি হিসেবে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মিনহাজুল ইসলাম।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহমুদা মোতমাইন্না এর সভাপতিত্বে এসময়  উপস্থিত ছিলেন প্রকৌশলী কর্মকর্তা বাকী বিল্লাহ, প্রাণী সম্পদ কর্মকর্তা এসএম নাজমুল হোসাইন, সমাজ সেবা কর্মকর্তা ইসমত জেরিন, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবীর কুমার দত্ত, মৎস্য কর্মকর্তা এএসএম নাজেম উদ্দিন,অতিরিক্ত কৃষি অফিসার শাহাবুদ্দিন, আনসার ভিডিপি কর্মকর্তা জেসমিন আক্তার, কৃষি সম্প্রসারণ অফিসার আরিফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মান্নান প্রমুখ।
উপসহকারী কৃষি অফিসার জাহিদুল হক সহ কৃষি অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা কৃষি অফিসার মাহমুদা মোতমাইন্না বলেন, আটঘরিয়া উপজেলা ও পৌর সভায় মোট ৩ হাজার ৬০০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ এবং সার বিতরণ করা হয়।
প্রতিজন কৃষককে ১ কেজি সরিষার বীজ ও এমওপি সার ১০ কেজি, ডিএপি সার ১০ কেজি করে বিতরণ করা হয়েছে। এছাড়াও কৃষি অফিস থেকে এসকল কৃষকদের সার্বিক সহযোগিতা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর