সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
দলীয় প্রধানের প্রতি বিশেষ সম্মাননা: প্রধানমন্ত্রী তারেক রহমানকে মেয়ের বিয়ের দাওয়াত দিলেন ফতুল্লা বিএনপি সভাপতি টিটু জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে তুরস্ক যাচ্ছেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রকৌশলী গোপালপুরে দুই মাথা, চার হাত ও চার পা বিশিষ্ট শিশুর জন্ম, উন্নত চিকিৎসার পরামর্শ আটঘরিয়ায় জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও যুবকদের মাঝে ঋণের চেক বিতরণ  গোপালপুরের যমজ দুই ভাইয়ের এইচএসসিতে জিপিএ-৫ এইচএসসিতে গুরুদাসপুরে ৫টি প্রতিষ্ঠানের কেউই পাশ করেনি নওগাঁয় ২৪ কেজি গাঁজাসহ ৪ ব্যবসায়ী গ্রেপ্তার, চোরাই ভ্যানসহ বাবা-ছেলে আটক; উদ্ধার ৫১৭ মোবাইল নওগাঁয় সাংবাদিক বিশ্বজিৎ সরকার মনির পরলোকগমন, বিভিন্ন মহলের শোক

ফরিদপুরে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ৩ দফা দাবিতে মানববন্ধন

মেহেদী হাসান, ফরিদপুর (পাবনা):
আপডেট সময়: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ১১:১৫ অপরাহ্ন

পাবনা ফরিদপুরে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের তিন দফা দাবি আদায়ের লক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা চত্তরে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে উপজেলার সকল স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগন সহ সকল শিক্ষক ও কর্মচারী উপস্থিত ছিলেন।

তারা বলেন, রাষ্ট্রের সকল প্রজার ন্যায় আমাদের মৌলিক অধিকার খাদ্য, বস্ত,বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা এই সল্প বেতনে সবই ব্যাহত হচ্ছে। সমাজে আমরা নিম্নমানের জীবন যাপন করছি।তাই পূর্বের আন্দোলনে শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি বস্তবায়নের জোর দাবী করছি। মানববন্ধনের সভাপতি আল্লাহ – আবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী মোর্তজা বলেন,দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ২০ শতাংশ বাড়িভাড়া, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতার দাবি জানিয়ে আসছেন।
তিনি আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে শিক্ষক-কর্মচারীদের জীবনযাপন এখন চরম কষ্টকর হয়ে উঠেছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর