রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
চাটমোহর বাস স্ট্যান্ডে নাম-পরিচয়হীন মহিলার পরিবারের খোঁজ চলছে চাটমোহরে কবরস্থান কমিটির নাম ভাঙ্গিয়ে টাকা আত্মসাতের অভিযোগ “সরকারি কোয়ার্টারে ডাকাতি” গুরুদাসপুুরে একাধিক ডাকাতির ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল অনুষ্ঠিত হান্ডিয়ালে মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজা ও ২০০ লিটার চোলাই মদ তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ১ নাগরপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সাধারন সম্পাদক পদে মনোনয়ন সংগ্রহ করেছেন মো. শওকত আলী ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবী কে কারাদণ্ড

সিংড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী শিক্ষার্থী নিহত

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৪ মার্চ, ২০২৪, ১১:০১ অপরাহ্ন

নাটোরের সিংড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম তৃষা রানী (১৪)। এসময় শিক্ষার্থীর বাবা তাপস কুমার আহত হয়েছেন। তাদের বাড়ি বাগাতিপাড়া উপজেলার জামনগর চাপাপুকুর এলাকায়। নিহত তৃষা রানী বাগাতিপাড়ার কৈপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। আজ সোমবার সকাল ৯টায় নাটোর-বগুড়া মহাসড়কের বালুভরা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় ট্রাকটি আটক করতে পারলেও চালক ও হেলপার পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে রানীনগরের ভা-ার গ্রামের এক আত্বীয়ের বাড়ি থেকে তৃষা তার বাবার মোটরসাইকেল যোগে নিজ বাড়ি বাগাতিপাড়া যাচ্ছিল। এসময় পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম বলেন, দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর