রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
চাটমোহর বাস স্ট্যান্ডে নাম-পরিচয়হীন মহিলার পরিবারের খোঁজ চলছে চাটমোহরে কবরস্থান কমিটির নাম ভাঙ্গিয়ে টাকা আত্মসাতের অভিযোগ “সরকারি কোয়ার্টারে ডাকাতি” গুরুদাসপুুরে একাধিক ডাকাতির ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল অনুষ্ঠিত হান্ডিয়ালে মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজা ও ২০০ লিটার চোলাই মদ তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ১ নাগরপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সাধারন সম্পাদক পদে মনোনয়ন সংগ্রহ করেছেন মো. শওকত আলী ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবী কে কারাদণ্ড

আগৈলঝাড়ায় মিস্টির দোকানীকে ত্রিশ হাজার টাকা জরিমানা

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল।
আপডেট সময়: বুধবার, ২০ জুলাই, ২০২২, ২:৫৭ অপরাহ্ন

বরিশালের আগৈলঝাড়ায় স্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি এবং তৈরিকৃত মিষ্টির মধ্যে মৃত তেলাপোকা পাওয়ায় ওই মিষ্টির দোকান মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন।
ভ্রাম্যমান আদালতের পেশকার মো. সিদ্দিকুর রহমান জানান, মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন থানা পুুলিশের সহায়তায় উপজেলা সদরের শ্রী গুরু চাঁদ মিষ্টান্ন ভান্ডারে অবিযান পরিচালনা করেন। অভিযানের সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরী এবং তৈরিকৃত মিষ্টির মধ্যে মৃত তেলাপোকা পাওয়ায় দোকানের মালিক রিপন হালদারকে ৩০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন। এর আগে ওই দোকানের দধির মধ্যে মরা টিকটিকিও পাওয়ায়ও জমিনা করা হযেছিল।
ভ্রাম্যমান আদালতের বিচারক মো. সাখাওয়াত হোসেন জানান, আগামী এক সপ্তাহের মধ্যে মিষ্টি তৈরির কারখানার পরিবেশ উন্নত করতে না পারলে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর