শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

সিংড়ায় তিন’শ শিশুকে চিকিৎসা ও ওষুধ দিলেন মেয়র প্রার্থী রঞ্জু

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০, ৯:১৬ অপরাহ্ন

মোঃ এনামুল হক বাদশা,সিংড়া প্রতিনিধিঃ

নাটোরের সিংড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পে তিন’শ শিশুকে চিকিৎসা, ওষুধ ও শিশুর মায়েদের ১০ প্রকার সবজির বীজ দিয়েছেন সিংড়া পৌরসভার মেয়র প্রার্থী, পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান রঞ্জু। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত সিংড়া পৌর শহরের পেট্রোবাংলা আনোয়ারা পাইলট উচ্চ বিদ্যালয়ে মেয়র প্রার্থী মোস্তাফিজুর রহমান রঞ্জু’র সার্বিক তত্ত্বাবধানে তিন’শ শিশুকে চিকিৎসা দেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যাপক, শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ ডাঃ মো. ইমদাদুল হক দুলাল। এসময় চিকিৎসা নিতে আসা শিশুর মায়েদের ১০ প্রকার সবজির বীজ দেয়া হয়।

 

এসময় পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শামসুল আলম সামী, মাহমুদুর রহমান, ফয়সাল হোসেন, মাহফুজ আহমেদ মিঠু, শফিকুল ইসলাম, মো. তারেক, সাব্বির হোসেন, উপস্থিত ছিলেন। মোস্তাফিজুর রহমান রঞ্জু বলেন, সিংড়া পৌরবাসীর জন্য এটা ক্ষুদ্র প্রয়াস। জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীকের মনোনয়ন দিলে সিংড়া শহরকে দূর্নীতিমুক্ত ও শিক্ষাবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলবো। জনগণের সুখ-দুঃখে পাশে থাকবো।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর