বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন

এমপি মকবুলের সুস্বাস্থ্য কামনায় ভাঙ্গুড়া ছাত্রলীগের দোয়া মাহফিল

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০, ১২:৪৩ অপরাহ্ন

মানিক হোসেন,স্টাফ রিপোর্টার:

পাবনা-৩ (ভাঙ্গুড়া-চাটমোহর-ফরিদপুর) এলাকার সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মোঃ মকবুল হোসেন এর সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনায় দোয়া মাহফিল করেছে ভাঙ্গুড়া উপজেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর সদরের বাস স্ট্যান্ডে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধুর সূর্য সৈনিক ও ছাত্রলীগের সভাপতি ইমরান হাসান আরিফ। সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান তারেক এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন পৌর মেয়র গোলাম হাসইনাইন রাসেল,উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রনজু,উপজেলা আওয়ামীলীগের সিনিয়ির সহ-সভাপতি মোঃ জাকির হোসেন ছবি,সাধারণ সম্পাদক আব্দুর রহমান প্রধান,সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সাইদুল ইসলাম,আজাদ খান,যুগ্ন সম্পাদক রমজান আলী,জেলা পরিষদের সদস্য আসলাম আলী,সাবেক ছাত্র নেতা শামীম আহমেদ ও পৌর ছাত্রলীগ সভাপতি হেলাল উদ্দীন খান প্রমুখ। এছাড়াও ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ দোয়ায় অংশ নেন। মোনাজাত পরিচালনা করেন বাস স্ট্যান্ড জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ শফিকুল ইসলাম। উল্লেখ্য, সংসদ সদস্য আলহাজ মোঃ মকবুল হোসেন এর দেহে সম্প্রতি করোনা পজেটিভ পাওয়া যায়। তবে মহান আল্লাহর কৃপায় কয়েকদিনের মধ্যে তার নেগেটিভ রেজাল্ট পাওয়া যায়।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর