শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাণীনগরে ঝুঁকিপূর্ণ কালভার্ট, দুর্ঘটনার শঙ্কায় কয়েক গ্রামের মানুষ চাটমোহরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জেলা পরিষদ প্রশাসক হাবিব কে উষ্ণ সংবর্ধনা চার প্রজন্মের অপেক্ষা, একটি চলাচলযোগ্য রাস্তার আশায় দিন কাটছে আরজী বিষ্ণুপুরবাসীর আটোয়ারীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ে জটিলতা ! ৩১ শিক্ষক-কর্মচারীর পাঁচ মাস ধরে বেতন বন্ধ গুরুদাসপুরে বিচারবিহীন হত্যার সংস্কৃতি প্রবাহমান -ব্যারিষ্টার রঞ্জু নদীর পাড়ের মাটি কেটে নদী ভরাট, ব্রিজ নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ গাড়ির ভেতরে মাদকের চালান, অভয়নগরে পুলিশের হাতে আটক চালক

আটঘরিয়ায় যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ১১ নভেম্বর, ২০২০, ৮:৪৮ অপরাহ্ন

আটঘরিযা (পাবনা) প্রতিনিধি:
পাবনার আটঘরিয়া উপজেলা আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল বুধবার সন্ধায় দেবোত্তর বাজার চৌধুরী সুপার মার্কেট যুবলীগের প্রধান কার্যালয়ে আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে কেক কাটা ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আজিজুল গাফফার। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতন।

আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক গোলাম মাওলা পান্নুর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সদস্য মোজাম্মেল হোসেন মোজাম, পৌর যুবলীগের সভাপতি আব্দুল আলিম, সাধারন সম্পাদক আসাদ মল্লিক, সাবেক যুবলীগ নেতা ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারন সম্পাদক জুলফিকার হায়দার জুলি,

পৌর ছাত্রলীগের সভাপতি বাঁধন, সাধারন সম্পাদক খাইরুল ইসলাম নাসিম, চাঁদভা ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল মান্নান মোল্লা, সাধারন সম্পাদক সাবান আলী, একদন্ত ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আব্দুল্লাহ আল নোমান, সাধারন সম্পাদক এসএম মানিক হোসেন, দেবোত্তর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আবুল কালাম, যুবলীগ নেতা নাসিম সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর