বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফসলি জমি কেটে সাবাড় আগামী প্রজন্মের ভবিষ্যৎ কী?- এস এম মাসুদ রানা নওয়াপাড়ায় ভবন ভাড়া নিয়ে বিরোধের জেরে ব্যবসায়ীকে কুপিয়ে হ*ত্যা আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা আটোয়ারীতে এস,কে এগ্রো কমপ্লেক্স স্পেশালাইজড কোল্ড স্টোরেজে মিলাদ ও দোয়া মাহফিল গোপালপুরে নারী ও শিশু নির্যাতন মামলায় সেই শিক্ষক সাময়িক বরখাস্ত আটঘরিয়ায় কৃষকদের নিয়ে ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত নাগরপুরে স্কুল শিক্ষক আব্দুল হাকিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সভাপতি পদপ্রার্থী মো.মাহফুজুর রহমান(বানিজ) নওয়াপাড়া নূরবাগে পচা মাছের সাম্রাজ্য, তাজা নামে চলছে ভয়ংকর প্রতারণা

এমপি মকবুল হোসেনের আশু রোগমুক্তি কামনায় ভাঙ্গুড়ার অষ্টমনিষায় বিশেষ দোয়া মাহফিল

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ১১ নভেম্বর, ২০২০, ৩:৩৬ অপরাহ্ন

চলনবিলের আলো বার্তাকক্ষ: 

পাবনা-৩ এলাকার (ভাঙ্গুড়া,চাটমোহর,ফরিদপুর) সংসদ সদস্য ও ভুমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মো: মকবুল হোসেন কোভিড-১৯ আক্রান্ত হওয়ায় তার সুস্থতা কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করে পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা হাসিনা-মোমিন বালিকা উচ্চ বিদ্যালয়।

বুধবার (১১ নভেম্বর) সকাল ১১ টায় অষ্টমনিষা হাসিনা-মোমিন বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন হাসিনা-মোমিন বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি জনাব মো: আব্দুর রশীদ সরকার।

এসময় আরোও উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য মো: ইসরাইল হোসেন, অভিভাবক সদস্য বাচ্ছুর রহমান, অভিভাবক সদস্য ডা: জাহাঙ্গীর আলম, অভিভাবক সদস্য মো: জাহাঙ্গীর কবির, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।

সংসদ সদস্য আলহাজ মো: মকবুল হোসেনের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করেন অষ্টমনিষা মসজিদের পেশ ইমাম মাওলানা মো: মুক্তার হোসেন।

দোয়া মাহফিলের সার্বিক পরিচালনা করেন, হাসিনা-মোমিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক সরকার।

 

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর