শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাণীনগরে ঝুঁকিপূর্ণ কালভার্ট, দুর্ঘটনার শঙ্কায় কয়েক গ্রামের মানুষ চাটমোহরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জেলা পরিষদ প্রশাসক হাবিব কে উষ্ণ সংবর্ধনা চার প্রজন্মের অপেক্ষা, একটি চলাচলযোগ্য রাস্তার আশায় দিন কাটছে আরজী বিষ্ণুপুরবাসীর আটোয়ারীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ে জটিলতা ! ৩১ শিক্ষক-কর্মচারীর পাঁচ মাস ধরে বেতন বন্ধ গুরুদাসপুরে বিচারবিহীন হত্যার সংস্কৃতি প্রবাহমান -ব্যারিষ্টার রঞ্জু নদীর পাড়ের মাটি কেটে নদী ভরাট, ব্রিজ নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ গাড়ির ভেতরে মাদকের চালান, অভয়নগরে পুলিশের হাতে আটক চালক

মহানবী(সা:)কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদের আটঘরিয়ায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০, ৪:২৪ অপরাহ্ন
মহানবী(সা:)কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদের আটঘরিয়ায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:
‘রসুলের সেনা ভয় করিনা বুলেট বোমা’ ‘ফ্রান্সের সকল পন্য বয়কট করুন’ এই স্লোগানকে সামনে নিয়ে ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী (সা:) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে পাবনা জেলা ওলামা পরিষদ আটঘরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ(সা;)কে অবমাননা ও ব্যঙ্গচিত্র করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা গতকাল মঙ্গলবার বাদ জোহর অনুষ্ঠিত হয়েছে।

 

আটঘরিয়া বাজার মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা শুরু হয়ে শালুক ফ্লিলিং স্টেশন প্রদক্ষিণ শেষে আটঘরিয়া বায়তুল বাজার জামে মসজিদের সামনে এক প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা ফজলুর রহমান। এসময় বক্তব্য রাখেন ওলামা পরিষদের সাধারন সম্পাদক মাওলানা সেকেন্দার আলী, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম,সহ সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক মোয়াজ্জেম হোসেন, মাওলানা আরিফ বিল্লা, মাওলানা আমিরুল ইসলাম প্রমূখ।

 

এসময় বক্তরা বলেন, ফ্রান্সের শার্লি এবদো নামে একটি ম্যাগাজিনে হযরত মুহাম্মদ (সা:)কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করে। এ নিয়ে সারা পৃথিবীতে প্রতিবাদের ঝড় উঠলেও ফ্রান্সে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ওই ম্যাগাজিনটির পক্ষে শক্ত অবস্থানে দাঁড়ান। একারনে মুসলিম বিশ্বে চলছে সমালোচনার ঝড়। এই অবস্থার মধ্যে আটঘরিয়া ওলামা পরিষদের পক্ষ থেকে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে।

 

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর