শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাণীনগরে ঝুঁকিপূর্ণ কালভার্ট, দুর্ঘটনার শঙ্কায় কয়েক গ্রামের মানুষ চাটমোহরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জেলা পরিষদ প্রশাসক হাবিব কে উষ্ণ সংবর্ধনা চার প্রজন্মের অপেক্ষা, একটি চলাচলযোগ্য রাস্তার আশায় দিন কাটছে আরজী বিষ্ণুপুরবাসীর আটোয়ারীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ে জটিলতা ! ৩১ শিক্ষক-কর্মচারীর পাঁচ মাস ধরে বেতন বন্ধ গুরুদাসপুরে বিচারবিহীন হত্যার সংস্কৃতি প্রবাহমান -ব্যারিষ্টার রঞ্জু নদীর পাড়ের মাটি কেটে নদী ভরাট, ব্রিজ নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ গাড়ির ভেতরে মাদকের চালান, অভয়নগরে পুলিশের হাতে আটক চালক

মুহাম্মদ (সা:) কে অবমাননা ও কুটুক্তির প্রতিবাদে ভাঙ্গুড়ায় বিক্ষোভ সমাবেশ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০, ৯:৩৬ অপরাহ্ন

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:

প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা:) কে অবমাননার প্রতিবাদে পাবনার ভাঙ্গুড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে তৌহিদী জনতা।
৬ নভেম্বর শুক্রবার জুম্মার নামাজ শেষে ভাঙ্গুড়া বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেল চত্বরে গিয়ে শেষ হয়।

 

উপজেলা তাবলীগ জামায়াতের আমীর মাওলানা  রকিবুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ভাঙ্গুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বাকিবিল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিয়ার আব্দুর রহমান প্রধান,মাওলানা আবুসাইদ, মাওলানা মানসুরুল হক, মাওলানা হাবিবুল্লাহ, মুফতি জিহাদুল ইসলাম, মুফতি উবায়দুল্লাহ, মাওলানা শরীফুল ইসলাম প্রমুখ।প্রতিবাদ মিছিল ও সমাবেশে শত শত মানুষ অংশ গ্রহণ করেন।

 

সমাবেশ থেকে ফ্রান্সের দূতাবাস বন্ধ ও ফ্রান্সের সকল পণ্য বর্জনের ডাক দেওয়া হয়। সমাবেশ পরিচালনা করেন, হাফেজ মাওলানা আশরাফ আলী। দোয়া পরিচালনা করেন প্রবীণ আলেম হাফেজ মুফতি ও সমান গনি।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর