মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঘুষের ২১ লাখ টাকা ফেরত ও নিয়োগ বাতিলের দাবিতে অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভ নাগরপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সহ-সভাপতি পদপ্রার্থী কাজল আনসারি নান্দাইলে আন্তঃস্কুল রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ “গোপালপুরের হেমনগর জমিদার বাড়ি” স্বেচ্ছাসেবী ও শিক্ষার্থীদের উদ্যোগে পরিষ্কার অভিযান, প্রশাসনের হস্তক্ষেপ প্রত্যাশা বর্তমান সরকার তৃণমূল পর্যায় থেকে দক্ষ খেলোয়াড় তৈরিতে কাজ করছে: এমপি আমিরুল ইসলাম খান আলিম অপরাধীরা যে দলেরই হোক কেউ যেন ছাড় না পায়- আব্দুল আজিজ এমপি দিনাজপুরে ৪৯৯ তম কাব স্কাউট ইউনিট লিডার অ্যাডভান্সড কোর্স সম্পন্ন

ফরিদপুর পৌর মেয়র খ ম কামরুজ্জামান মাজেদের মোটর শোভাযাত্রা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০, ৯:২২ অপরাহ্ন

এস এ মারুফ:

আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর পৌরসভার মেয়র খ ম কামরুজ্জামান মাজেদের নির্বাচনী আনুষ্ঠানিক প্রচারনার অংশ হিসেবে মোটর শোভাযাত্রা ব্যাপক উৎসব ও নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ফরিদপুর উপজেলার পরিষদের সামনে থেকে মোটর সাইকেলের বিশাল বহর নিয়ে এ শোভাযাত্রার উদ্বোধন করেন ফরিদপুর উপজেলার পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোঃ গোলাম হোসেন গোলাপ। মোটর সাইকেলের বিশাল বহর শোভাযাত্রার ফরিদপুর ছাত্রলীগের সাধারন সম্পাদক মামুনুর রশিদ রুমন নেতৃত্বে পৌরসভার প্রতিটি ওয়ার্ডের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে সংক্ষিপ্ত আলোচনা শেষে সমাপ্ত হয়।

 

এ সময় খ ম কামরুজ্জামান মাজেদ বলেন, পৌরসভা প্রতিষ্ঠার পর থেকে একটি রাস্তাও পাকা ছিলনা। আমি মেয়র নির্বাচিত হওয়ার পর প্রথম শ্রেনীর পৌর করেছি। পৌর এলাকার প্রায় সকল রাস্তায় এখন পাকা হয়েছে। এ ছাড়াও পৌরসভায় ব্যাপক উন্নয়ন দৃশ্যমান। তিনি আরো বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আদর্শ বুকে লালন করে আমার সাধ্য অনুযায়ী ফরিদপুর উপজেলা তথা পৌর এলাকার সকল শ্রেনী- পেশার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি।

 

চলমান এ ধারা অব্যাহত রাখতে এবং পৌরসভার অসামাপ্ত কাজ সমাপ্ত করতে সর্বস্তরের জনগনের সার্বিক সহযোগীতা ও দোয়া কামনা করছি। এ সময় আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ,তাঁতী লীগ,পৌর সভার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক নেতা- কর্মী উপস্থিত ছিলেন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর