মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঘুষের ২১ লাখ টাকা ফেরত ও নিয়োগ বাতিলের দাবিতে অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভ নাগরপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সহ-সভাপতি পদপ্রার্থী কাজল আনসারি নান্দাইলে আন্তঃস্কুল রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ “গোপালপুরের হেমনগর জমিদার বাড়ি” স্বেচ্ছাসেবী ও শিক্ষার্থীদের উদ্যোগে পরিষ্কার অভিযান, প্রশাসনের হস্তক্ষেপ প্রত্যাশা বর্তমান সরকার তৃণমূল পর্যায় থেকে দক্ষ খেলোয়াড় তৈরিতে কাজ করছে: এমপি আমিরুল ইসলাম খান আলিম অপরাধীরা যে দলেরই হোক কেউ যেন ছাড় না পায়- আব্দুল আজিজ এমপি দিনাজপুরে ৪৯৯ তম কাব স্কাউট ইউনিট লিডার অ্যাডভান্সড কোর্স সম্পন্ন

পাবনায় জেলেদের জালে উঠে এলো বর্ষার লাশ  

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ৩১ অক্টোবর, ২০২০, ৬:৫৭ অপরাহ্ন

মো.মামুন হোসেন, পাবনা প্রতিনিধি :
পাবনা সাঁথিয়া উপজেলা পাটগাড়ি আরিয়াল মড়া নদীতে সাঁতার কাটতে গিয়ে ২য় শ্রেণীর মেধাবী ছাত্রীর নদীর পানিতে ডুবে মৃত্যু ঘটনা ঘটেছে । শুক্রবার সকাল ১১টায় সে নদীর পানিতে তলিয়ে যায়। শনিবার সকাল ১০ টার দিকে  ঘটনাস্থল থেকে একটু  দূরে জেলেদের বের জালে তাঁর লাশ উঠে আসে।
এলাকা সুত্রে জানা যায়, পাটগাড়ি ফকির পাড়া গ্রামের ইউনুস ফকিরের মেয়ে বর্ষা (১০) শুক্রবার (৩০ অক্টোবর)  সকাল ১০ টায় সহপাঠীদের সাথে গোসল করতে নামে আরিয়াল মড়া নদীর পাঙ্গাসী প্রকল্পের সুইজগেটে। এক সময় সে পানির প্রবল শ্রুতে পরে পানির নিচে তলিয়ে যায় বর্ষা।
বেড়া ফায়ার সার্ভিসে খবর দিলে তাঁরা রাজশাহী থেকে দু’জন ডুবুরী নিয়ে এসে উদ্ধার অভিযান পরিচালনা করে। শুক্রবার বেলা ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রথম ধাপে অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করতে না পেরে অভিযান স্থগিত করেন তাঁরা। শনিবার সকাল থেকে পুনরায় মরদেহ উদ্ধার অভিযান শুরু করে ডুবুরী। শনিবার সকাল ১০ টার দিকে প্রায় ২৩ ঘন্টা পর বর্ষার লাশ ঘটনাস্থল থেকে একটু দূরে জেলেদের বের জালে উঠে আসে,পরে ফায়ার সার্ভিস কর্মীরা লাশটি উদ্ধার করে । এমন মর্মান্তিক দূর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে  ।
বেড়া ফায়ার সার্ভিসের সাব অফিসার আব্দুল  আওয়াল বলেন, উদ্ধার সরঞ্জাম ও জেলা পর্যায়ে ডুবুরি দল না থাকার কারণে দীর্ঘ সময় লেগেছে আমাদের।
CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর