মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঘুষের ২১ লাখ টাকা ফেরত ও নিয়োগ বাতিলের দাবিতে অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভ নাগরপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সহ-সভাপতি পদপ্রার্থী কাজল আনসারি নান্দাইলে আন্তঃস্কুল রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ “গোপালপুরের হেমনগর জমিদার বাড়ি” স্বেচ্ছাসেবী ও শিক্ষার্থীদের উদ্যোগে পরিষ্কার অভিযান, প্রশাসনের হস্তক্ষেপ প্রত্যাশা বর্তমান সরকার তৃণমূল পর্যায় থেকে দক্ষ খেলোয়াড় তৈরিতে কাজ করছে: এমপি আমিরুল ইসলাম খান আলিম অপরাধীরা যে দলেরই হোক কেউ যেন ছাড় না পায়- আব্দুল আজিজ এমপি দিনাজপুরে ৪৯৯ তম কাব স্কাউট ইউনিট লিডার অ্যাডভান্সড কোর্স সম্পন্ন

সাঁথিয়ায় ৯ ঘন্টা পার হলেও উদ্ধার হয়নি ডুবে যাওয়া স্কুল ছাত্রী

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০, ১১:০৭ অপরাহ্ন

পাবনা প্রতিনিধি:

পাবনা সাঁথিয়া উপজেলায় গোসল করতে নেমে এক স্কুল ছাত্রী নিখোঁজ হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১ টায় ঘটনা ঘটলেও রাত ৮টা পর্যন্ত বেড়া ফায়ার সার্ভিসের সদস্য ও ডুবুরি দল নিখোঁজ স্কুল ছাত্রীকে উদ্ধার করতে পারেনি। ঘটনাটি ঘটেছে উপজেলার নাগডেমরা ইউনিয়নের পাটগাড়ি গ্রামের ফকিরপাড়া। নিখোঁজ স্কুল ছাত্রী ফকিরপাড়া গ্রামের মোঃ ইউনুস ফকিরের মেয়ে বর্ষা খাতুন (০৮)। সে স্থানীয় ৮নং পাটগাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। স্থানীয়রা জানায়, বর্ষা তার কয়েকজন সহপাঠিদের সাথে স্থানীয় আড়িয়াল মরা নদীতে গোসল করতে যায়। এ সময় সবাই গোসল করে উপরে উঠে আসলেও বর্ষা পানিতে তলিয়ে যায়।

 

পরে তার সহপাঠিরা পরিবারের লোকজনকে খবর দিলে পরিবারের লোকজনসহ এলাকাবাসী বর্ষাকে উদ্ধার করতে মরা নদীতে নেমে পড়ে। খবর পেয়ে সাঁথিয়া থানা পুলিশ ও বেড়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ শুরু করে। পরে রাজশাহী থেকে সন্ধায় ডুবুরি দল এসে উদ্ধার কাজে যোগ দেয়।

 

রাত সাড়ে ৭টা পর্যন্ত নিখোঁজ স্কুল ছাত্রী বর্ষাকে উদ্ধার করতে পারেনি ডুবুরি দল। বেড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোঃ আব্দুল আওয়াল জানান, রাত হবার কারণে অভিযান স্থগিত রাখা হয়েছে শনিবার সকালে আবারও উদ্ধার কাজ শুরু করা হবে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর