মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে ৪ লক্ষাধিক টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি-নিয়মিতকরণের দাবি কক্সবাজারে RAISE প্রকল্পের মাধ্যমে ১৩ জন প্রবাসী ফেরত সেবাগ্রহীতার নতুন কর্মসংস্থান কুমিল্লার মেঘনা উপজেলায় প্রবাসীর বাড়িতে হামলা ও জোরপূর্বক দখলের চেষ্টা কাঠমিস্ত্রি থেকে ফেসবুক কনটেন্ট ক্রিয়েটর, মাসে আয় ২০–২৫ হাজার টাকা ঈশ্বরদীতে বিএনপির আহবায়ক কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল আটঘরিয়ায় বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমানের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন ফরিদপুরে নিখোঁজ মানিক সরকারের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন

পাবনায় প্রবীন সাংবাদিককে হুমকির অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে   

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ২৮ অক্টোবর, ২০২০, ৫:৪৭ অপরাহ্ন

পাবনা প্রতিনিধি:
২২ অক্টোবর বেড়া পৌর মেয়র আব্দুল বাতেনকে সাময়িক বরখান্ত করায় চতুর বাজার বণিক সমিতি প্রতিবাদ সমাবেশ করেন। সেই  সংবাদ পত্রিকায় প্রকাশ না করায় দৈনিক এ যুগের দীপ-এর ভারপ্রাপ্ত সম্পাদক সরকার আরিফুর রহমান (আরব আলী)-কে অকথ্য ভাষায় গালিগালাজ করা সহ তাকে  হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সাঁথিয়া উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক ও চতুর বাজার ইছামতি বিচিত্রা বিতান বণিক সমবায় সমিতির সভাপতি মিজানুর রহমান (উকিল) বিরুদ্ধে। এ ঘটনার ধারণকৃত অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে ইউজাররা নিন্দা ও দুঃখ প্রকাশ করে বলেন, একজন সিনিয়র প্রবীণ সাংবাদিক কে নিয়ে অশালীন মন্তব্যে করার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
অন্য আরেক জন বলেন, যেখানে মত প্রকাশের স্বাধীনতা নেই সেখানে সংবাদকর্মীদের কাজে বাধা তো পড়বেই ।ধারনকৃত অডিওটিতে শোনা যায়, মিজানুর রহমান উকিল পত্রিকার হকার রাজাকে  মুঠো ফোনে  বলেন “তোর এ যুগের দীপ কোথায়, তুই এ যুগের দীপ বিক্রি করবি না। হকার তখন বলেন, আমাকে তাহলে একটা কর্ম দেন। এ সময় তাকে অকথ্য ও অশালীন ভাষায় গালিগালাজ করে  আরও বলেন, মেয়র মন্ত্রীর পিছনে  লাগে, আবার আমাদের সাথেও লাগে।  ক্ষমতার দাপটে মাঝে মধ্যেই তিনি হকারের কাছ থেকে পত্রিকা কেড়ে নিয়ে পুঁড়িয়ে ফেলেন ।
উপজেলা সাধারণ সম্পাদকের মুখে, একজন  সিনিয়র প্রবীণ সাংবাদিককে নিয়ে এমন অশালীন ভাষায় গালিগালাজ ও প্রাণ নাশের হুমকি বিভিন্ন মহল থেকে দুঃখ প্রকাশ করেন। সেই সাথে  তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।
CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর