শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাণীনগরে ঝুঁকিপূর্ণ কালভার্ট, দুর্ঘটনার শঙ্কায় কয়েক গ্রামের মানুষ চাটমোহরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জেলা পরিষদ প্রশাসক হাবিব কে উষ্ণ সংবর্ধনা চার প্রজন্মের অপেক্ষা, একটি চলাচলযোগ্য রাস্তার আশায় দিন কাটছে আরজী বিষ্ণুপুরবাসীর আটোয়ারীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ে জটিলতা ! ৩১ শিক্ষক-কর্মচারীর পাঁচ মাস ধরে বেতন বন্ধ গুরুদাসপুরে বিচারবিহীন হত্যার সংস্কৃতি প্রবাহমান -ব্যারিষ্টার রঞ্জু নদীর পাড়ের মাটি কেটে নদী ভরাট, ব্রিজ নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ গাড়ির ভেতরে মাদকের চালান, অভয়নগরে পুলিশের হাতে আটক চালক

ভাঙ্গুড়ায় ১৯ টি মন্ডপে শারদীয় দুর্গা পুজা শুরু

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০, ৯:৪০ পূর্বাহ্ন

চলনবিলের আলো বার্তাকক্ষ:

পাবনার ভাঙ্গুড়ায় প্রতি বছরের ন্যায় এবারও ১৯ টি মন্ডপে সোনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গা পুজা মহা ষষ্ঠীর মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। এরই মধ্যে পুজা মন্ডবগুলি বিধি অনুসরণ করে সাজানো হয়েছে। উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও পৌরসভা উপজেলার পুজা উদযাপন পরিষদের সাথে আলোচনা সভা শেষ করেছিলেন। প্রতি বছরের ন্যায় এবছরও শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে শারদীয় পুজা পালনের লক্ষ্যে সকল পদক্ষেপ সম্পন্ন করা হয়েছে। তবে করোনভাইরাসের জন্য এবছর সরকারি সিধান্ত অনুযায়ী স্বাস্থ্য বিধি অনুসরণসহ বেশ কয়েকটি বিধি অনুসরণ করে পুজা চলবে।

জানা গেছে, পৌরসভার পক্ষ থেকে পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল পৌর এলাকার ৬ টি পুজা মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন , হ্যান্ডসেনিটাইজার ও মাস্ক বিতরণ করেছেন। অপরদিকে ভাঙ্গুড়া থানা পুলিশ যে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি পুজা মন্ডপে তাদের পুলিশী টহল জোদার করেছেন পাশাপাশি আনসার সদস্যরাও পুজা মন্ডবগুলিতে কয়েকটি দলে বিভক্ত হয়ে টহলরত অবস্থায় রয়েছেন।

উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সংগীত কুমার পাল জানান,এবারের পৌরসভায় ৬টি,ভাঙ্গুড়া ইউনিয়নে ৩ টি, দিলপাশার ইউনিয়নে ২টি, খানমরিচ ইউনিয়নে ৪ টি , অষ্টমনিষা ইউনিয়নে ২ টি , পারভাঙ্গুড়া ইউনিয়নে ১ ও মন্ডতোষ ইউনিয়নে ১ টি মন্ডপে শারদীয় দুর্গা পুজা অনুষ্ঠিত হচ্ছে।

এব্যাপারে ভাঙ্গুড়া থানার ওসি মুহম্মদ আনোয়ার হোসেন বলেন, এ উপজেলায় শারদীয় দুর্গা পুজা সুষ্ঠু ,শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে ভাঙ্গুড়া থানার পক্ষ থেকে সকল ধরণের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর