মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে ৪ লক্ষাধিক টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি-নিয়মিতকরণের দাবি কক্সবাজারে RAISE প্রকল্পের মাধ্যমে ১৩ জন প্রবাসী ফেরত সেবাগ্রহীতার নতুন কর্মসংস্থান কুমিল্লার মেঘনা উপজেলায় প্রবাসীর বাড়িতে হামলা ও জোরপূর্বক দখলের চেষ্টা কাঠমিস্ত্রি থেকে ফেসবুক কনটেন্ট ক্রিয়েটর, মাসে আয় ২০–২৫ হাজার টাকা ঈশ্বরদীতে বিএনপির আহবায়ক কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল আটঘরিয়ায় বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমানের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন ফরিদপুরে নিখোঁজ মানিক সরকারের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন

শারদীয় দুর্গা পুজা উপলক্ষ্যে শাড়ি ও লুঙ্গি প্রদান করলেন ভাঙ্গুড়া পৌর মেয়র রাসেল

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০, ৪:৩৪ অপরাহ্ন

চলনবিলের আলো বার্তাকক্ষ:

পাবনার ভাঙ্গুড়ায় আসন্ন শারদীয় দুর্গা পুজা উপলক্ষ্যে মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম হাসনাইন রাসেল পৌর এলাকার দুস্থ ও অস্বচ্ছল হিন্দু পরিবারকে প্রদানের লক্ষ্যে ১০৬ টি শাড়ি ৬০ টি লুঙ্গি প্রদান করেছেন। বুধবার(২১ অক্টোবর) বেলা ১১টার দিকে তিনি উপজেলার পুজা উদযাপন পরিষদের নেতাদের হাতে তিনি এই সামগ্রী তুলে দেন।

জানা গেছে , শারদীয় দুর্গা পুজা উপলক্ষ্যে পৌর এলাকার দুস্থ ও অসহায় পরিবারও যেন নতুন কাপড় পরিধান করতে পারে সেই লক্ষ্যে ভাঙ্গুড়া পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের নিজস্ব অর্থায়নে ও ব্যক্তিগত উদ্যোগে পৌর এলাকার দুস্থ, অস্বচ্ছল হিন্দু পরিবারের সদস্যদের মধ্যে বিতরনের লক্ষ্যে ১০৬ টি শাড়ি ও ৬০টি লুঙ্গি প্রদান করেন। এই সামগ্রী গুলি হিন্দু সমাজের পক্ষে গ্রহণ করেন উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী মলয় কুমার দেব ও সাধারণ সম্পাদক সংগীত কুমার পাল ।

এ সময় পৌর এলাকার ৬ টি পুজা মন্ডপের সভাপতি ,সাধারণ সম্পাদক, বিশিষ্ঠ পুরাহিত প্রদীপ কুমার , পৌর ছাত্রলীগের সভাপতি প্রভাষক হেলাল উদ্দীন খাঁনসহ প্রমুখ।

উল্লেখ্য ইতোপূবে তিনি পৌরসভার পক্ষ থেকে পৌর সদরের ৬ টি মন্দিরের প্রতিটিতে ৫হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করেছিলেন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর