মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে ৪ লক্ষাধিক টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি-নিয়মিতকরণের দাবি কক্সবাজারে RAISE প্রকল্পের মাধ্যমে ১৩ জন প্রবাসী ফেরত সেবাগ্রহীতার নতুন কর্মসংস্থান কুমিল্লার মেঘনা উপজেলায় প্রবাসীর বাড়িতে হামলা ও জোরপূর্বক দখলের চেষ্টা কাঠমিস্ত্রি থেকে ফেসবুক কনটেন্ট ক্রিয়েটর, মাসে আয় ২০–২৫ হাজার টাকা ঈশ্বরদীতে বিএনপির আহবায়ক কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল আটঘরিয়ায় বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমানের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন ফরিদপুরে নিখোঁজ মানিক সরকারের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন

চাটমোহরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০, ৪:৫০ অপরাহ্ন

চলনবিল (পাবনা) প্রতিনিধিঃ

“উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২২ অক্টোবর, বৃহস্পতিবার সকাল ১০টায় সারাদেশের মত চাটমোহরে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে “বিশ্ব হাত ধোয়া দিবস-২০২০” উপলক্ষে প্রচার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে চাটমোহর উপজেলা পরিষদ চত্তরে আনুষ্ঠানিকভাবে হাত ধোয়া কর্মসূচি শুভ উদ্বোধন করা হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলাম ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ আলমগীর হোসেন সাবান-জলে হাত ধুয়ে কর্মসূচি’র উদ্বোধন করেন।

এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইসাহক আলী মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক ফিরোজা পারভীন, চাটমোহর ব্যবসায়ী সমিতি’র সভাপতি কে. এম. বেলাল হোসেন স্বপন, দৈনিক আমাদের বড়াল পত্রিকা সম্পাদক হেলালুর রহমান জুয়েল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মগরেব আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রেজাউল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শামীম হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আফছার আলী মন্ডল, ইউআরসি’র সহকারি ইন্সট্রাক্টর কল্যাণ সরকার, হান্ডিয়াল ইউনিয়ন সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম সহ সরকারি, বেসরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এরপর অতিথিবৃন্দ শোভাযাত্রা’য় অংশ গ্রহণ করেন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর