রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

ভাঙ্গুড়ায় নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ১৭ অক্টোবর, ২০২০, ৫:৩৮ অপরাহ্ন

মোঃ মানিক হোসেন স্টাফ রিপোর্টার:

পাবনার ভাঙ্গুড়ায় নারী উত্যক্তের প্রতিবাদে হামলার ঘটনায় নিহত পিতা-পুত্রের অসহায় পরিবারকে বিশ হাজার টাকার আর্থিক সহায়তা দিয়ে তাদের পাশে দাঁড়ালেন উপজেলা চেয়ারম্যান আলহাজ মোঃ বাকি বিল্লাহ। শনিবার তিনি উপজেলা পরিষদের তহবিল থেকে দশ হাজার টাকা প্রদান করেন। এর আগে তিনি ব্যক্তিগত তহবিল থেকে ওই পরিবারের বিধবা নারী ও সন্তানদের জন্য আরো দশ হাজার টাকা প্রদান করেছেন। এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভিন পাখি উপস্থিত ছিলেন। টাকা হাতে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন নিহতের স্বজনরা। উপজেলা চেয়ারম্যান মোঃ বাকি বিল্লাহ বলেন,নিহতদের পরিবারের সকল পুরুষ সদস্য হামলায় আহত। তারা এখনো চিকিকিৎসাধীন।

 

ওই পরিবারের নারী ও তাদের সন্তানেরা খুব অসহায় হয়ে পড়েছে। তাই বিপদের সময় তাদের পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব। উল্লেখ্য,এক নারীকে কুপ্রস্তাব ও এসিড নিক্ষেপের হুমকির প্রতিবাদ করায় ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের দাসবেলাই গ্রামের বখাটে মফিদুল ইসলাম(৩৮) দুষ্ট গ্রাম প্রধান বেল্লাল হাজি ও আবুজল প্রামানিকের সহায়তায় গত বুধবার ধারালো অস্ত্রশ্বস্ত্র নিয়ে একই গ্রামের গফুর আলীর বাড়িতে হামলা চালায়। এতে ওই নারীর পরিবার ও স্বজনসহ ১৫ জন গুরুতর আহত হন। এদের মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরিবারের বয়োজেষ্ঠ তোরাপ আলী ও তার ছেলে ফজলুল হক মারা যান। এ ব্যাপারে রত্না খাতুনের দায়ের করা মামলায় পুলিশ গ্রাম্য প্রধান আবুজল প্রামাণিক ও বখাটে মফিদুলসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর