শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাণীনগরে ঝুঁকিপূর্ণ কালভার্ট, দুর্ঘটনার শঙ্কায় কয়েক গ্রামের মানুষ চাটমোহরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জেলা পরিষদ প্রশাসক হাবিব কে উষ্ণ সংবর্ধনা চার প্রজন্মের অপেক্ষা, একটি চলাচলযোগ্য রাস্তার আশায় দিন কাটছে আরজী বিষ্ণুপুরবাসীর আটোয়ারীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ে জটিলতা ! ৩১ শিক্ষক-কর্মচারীর পাঁচ মাস ধরে বেতন বন্ধ গুরুদাসপুরে বিচারবিহীন হত্যার সংস্কৃতি প্রবাহমান -ব্যারিষ্টার রঞ্জু নদীর পাড়ের মাটি কেটে নদী ভরাট, ব্রিজ নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ গাড়ির ভেতরে মাদকের চালান, অভয়নগরে পুলিশের হাতে আটক চালক

আটঘরিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলমীরা ও বেঞ্চ প্রদান

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০, ৪:২০ অপরাহ্ন

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার আটঘরিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাজপাড়া ইউনিয়ন পরিষদ কর্তৃক আলমীরা ও বেঞ্চ প্রদান করা হয়েছে। ৮ অক্টোবরে আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল গফুর মিয়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্তৃক আলমীরা ও বেঞ্চ প্রদান করেছেন।

এ সময় পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফতাব হোসেন (সাংবাদিক), রামেশ্বরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফার রহমান, নাদুড়িয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ আবুল বাশার, পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ কামরুল ইসলাম, রাঘবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বাকী বিল্লাহ, ইউপি সচিব জি এম দস্তগীরসহ ইউপি সদস্যবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারি শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ২২টি আলমীরা ও ৬৮ জোড়া বেঞ্চ প্রদান করা হয়।

এগুলো এল.জি.এস.পি ও বি.বি.জি ২য় কিস্তির ২০১৯-২০২০ অর্থ বছরের বরাদ্দকৃত এবং বাস্তবায়ন ২০২০-২০২১ অর্থ বছরে। উল্লেখ যে, উক্ত চেয়ারম্যান ইতোপূর্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলমীরা ও বেঞ্চ প্রদানসহ, গেইট ও সংযোগ সড়ক নির্মাণ করেছেন। এলাকাবাসী জানান তিনি একজন শিক্ষা বান্ধব চেয়াররম্যান বটে।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর