শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাণীনগরে ঝুঁকিপূর্ণ কালভার্ট, দুর্ঘটনার শঙ্কায় কয়েক গ্রামের মানুষ চাটমোহরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জেলা পরিষদ প্রশাসক হাবিব কে উষ্ণ সংবর্ধনা চার প্রজন্মের অপেক্ষা, একটি চলাচলযোগ্য রাস্তার আশায় দিন কাটছে আরজী বিষ্ণুপুরবাসীর আটোয়ারীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ে জটিলতা ! ৩১ শিক্ষক-কর্মচারীর পাঁচ মাস ধরে বেতন বন্ধ গুরুদাসপুরে বিচারবিহীন হত্যার সংস্কৃতি প্রবাহমান -ব্যারিষ্টার রঞ্জু নদীর পাড়ের মাটি কেটে নদী ভরাট, ব্রিজ নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ গাড়ির ভেতরে মাদকের চালান, অভয়নগরে পুলিশের হাতে আটক চালক

বীর মুক্তিযোদ্ধা আলহাজ নুরুজ্জামান বিশ্বাস এমপিকে কুটক্তি করার আটঘরিয়ায় মুক্তিযোদ্ধা সংসদ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ৪ অক্টোবর, ২০২০, ৬:১৮ অপরাহ্ন

মাসুদ রানা আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
পাবনা-৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য মুজিব বাহিনীর আঞ্চলিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ নুরুজ্জামান বিশ্বাস এমপিকে একটি টেলিভিশন টকশোতে বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব এর অসৌজন্যমূলক আচরন ও কুটক্তির কারনে আটঘরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। গতকাল রবিবার (৪ অক্টোবর) বেলা এগারোটর সময় উপজেলা প্রধান ফটকের সামনে প্রায় ঘন্টাব্যাপি এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক।

এসময় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: তানভীর ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল বাতেন, যুদ্ধকালিন কমান্ডার আনোয়ার হোসেন রেনু, বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ, আ: সাত্তার, মোহাম্মদ আলী, বাতেন মুন্সি, আলী আশরাফ, মুক্তিযোদ্ধা সন্তান ইকবাল শেখ, কেএম শাহীন, জুলফিকার হায়দার জুলি প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শফিউল্লাহ শফি।

এসময় বক্তারা বলেন, বিএনপির পরাজিত প্রার্থী হাবিবুর রহমান হাবিব আওয়ামীলীগের বিজয়ী প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ নুরুজ্জামান বিশ্বাস এমপিকে অপমান করেননি। মুক্তিযুদ্ধের সপক্ষের গোটা জাতিকে অপমানিত করেছেন। হাবিবুর রহমান হাবিবকে আলহাজ নুরুজ্জামান বিশ্বাস এবং জাতির কাছে ক্ষমা চাইতে হবে।

তারা আরও বলেন, গত ২৬ সেপ্টেম্বর পাবনা-৪ আসনের উপনির্বাচনের পরে ঐ দিনরাতেই একটি টকশোতে নির্বাচনের বিজয়ী আওয়ামীলীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ নুরুজ্জামান বিশ্বাসের প্রতি কুটক্তি ও শিষ্টাচার বর্হিভূত আচরন করার জন্য নির্বাচনে পরাজিত বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিব এর প্রতি তীব্র নিন্দা প্রতিবাদ জানান।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর