শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভারতের কলকাতায় আগুনে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ ভোমরা স্থলবন্দর হয়ে নিজ বাড়িতে পৌঁছেছে বান্দরবানে জেলা পরিষদে বৃহত্তর লামার প্রতিনিধিত্ব না থাকায় বিক্ষোভ-মানববন্ধন পদ্মের রাজ্যে ফুল নেই, আছে শুধু পাতা নানা আয়োজনে সাঁথিয়া প্রেস ক্লাবের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত চাটমোহরে সেন্ট রিটাস্ হাইস্কুলে এক হাজার পাঁচশ চারা বিতরণ অন্যর হক নষ্ট করে সাফল্য নয়, অপেক্ষা করছে আল্লাহর কঠিন বিচার- মুফতি মাওলানা: শামীম আহমেদ রুহিয়া শহীদ ফাদার লুকাস উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক দৌলতপুরে মাদক নির্মূল, চাঁদাবাজি ও দুর্নীতি প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাটমোহরে শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে প্রতিমা তৈরির ব্যস্ত কারিগররা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ৪ অক্টোবর, ২০২০, ৪:৫৮ অপরাহ্ন

চলনবিলের আলো বার্তাকক্ষ:
সামনেই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর কিছুদিন পরই দেবী দুর্গা আসছেন মর্তলোকে। তার আগমনকে ঘিরে এখন ব্যস্ত সময় পার করছেন চাটমোহরের বোথর পাল পাড়ার প্রতিমা তৈরির কারিগররা। দিনরাত পরিশ্রম করে নিপুণ হাতে তৈরি করছেন প্রতিমা। তবে প্রতিমা তৈরির উপকরণের মূল্য বৃদ্ধি পেলেও কাক্সিখত মূল্য পাচ্ছে না বলে অভিযোগ কারিগরদের।

চাটমোহরের বোথর পাল পাড়ার প্রতিমা তৈরির কারিগর ষাটোর্ধ্ব সতেন্দ্রনাথ চক্রবর্তী শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে রাতদিন কাদামাটি দিয়ে একটু একটু করে নিপুণ হাতে গড়ে তুলছেন দেবী দুর্গার প্রতিমা।

পূজা অনেকটা ঘনিয়ে আসায় তার মতো ব্যস্ত পাল পাড়ার মৃৎশিল্পীরাও। শক্ত মাটি নরম করে দেবী দুর্গার সাথে গড়ে তুলছে কার্তিক, গণেশ, ল²ী আর সর¯^তীর মূর্তি। কাজের চাপ বেশি থাকায় পুরুষদের পাশাপাশি কাজ করছেন নারীরাও। এখন চলছে খড় আর কাদামাটি দিয়ে প্রতিমা তৈরির প্রাথমিক কাজ। এরপর প্রতিমাতে দেয়া হবে রং তুলির আঁচড়।

এ বিষয়ে কারিগর সতেন্দ্রনাথ প্রতিদিনের সংবাদ কে জানান, প্রতিমা তৈরির বাঁশ, খড়, মাটিসহ অন্যান্য উপকরণের দাম বৃদ্ধি পেলেও বাড়েনি প্রতিমার মূল্য। আর্থিকভাবে লাভবান না হলেও পৈত্রিক পেশা ধরে রাখতে এ কাজ করে যাচ্ছেন কারিগররা।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক প্রবীর দত্ত চৈতন্য জানালেন, আসন্ন দুর্গা পূজার সব ধরনের প্রস্তুতির কাজ ঠিকভাবেই এগিয়ে চলছে। এ বছর চাটমোরে ৪৭ পূজা মন্ডপে দুর্গাপুজার আয়োজন করা হবে বলে জানিয়েছে উপজেলা পূজা উদযাপন পরিষদ।
প্রতিমা তৈরির কারিগরদের পাশাপাশি পূজায় সার্বিক নিরাপত্তা প্রদানের কথা জানালেন চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম। #

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর