শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
দৌলতপুরে দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: ১৩ লাখ টাকার চায়না দুয়ারি ও কারেন্ট জাল ধ্বংস বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মিজ ম্যামাচিং রবিউল আউয়াল আমাদের কী শিক্ষা দেয়?- মুফতি মাওলানা: শামীম আহমেদ রুহিয়া উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় উল্লাপাড়ায় স্পাইসি হোটেল এন্ড রেষ্টুরেন্টের শুভ উদ্ভোদন ঝালকাঠিতে বৃক্ষরোপণ অভিযান ও সাত দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন চৌহালীর বাঘুটিয়া ইউনিয়নে মানুষের আস্থার প্রতীক চেয়ারম্যান প্রার্থী সাখাওয়াত হোসেন পাবনায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও শোভাযাত্রা

চাটমোহরে ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস’ পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ২ অক্টোবর, ২০২০, ৫:৩৬ অপরাহ্ন

 বাবু,চাটমোহর (পাবনা) প্রতিনিধি :

“জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে উৎপাদনশীলতা” এই প্রতিপাদ্যে ২ অক্টোবর শুক্রবার সকাল ১০টায় পাবনার চাটমোহর উপজেলা সম্মেলন কক্ষে ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২০’ পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সৈকত ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উৎপাদনশীলতা শীর্ষক আলোচনায় অংশ নেন- চাটমোহর থানার ইন্সপেক্টার (তদন্ত) এম. হান্নান মাহমুদ, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চলনবিল পত্রিকার সম্পাদক রকিবুর রহমান টুকুন, চাটমোহর ব্যবসায়ী সমিতি’র সভাপতি কে. এম. বেলাল হোসেন স্বপন, চাটমোহর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শেখ সালাউদ্দিন ফিরোজ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: আব্দুল হালিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের প্রতিনিধি মোঃ মাহমুদুল হক বিপ্লব।

 

প্রাণবন্ত আলোচনায় প্রাকৃতিক পরিবেশ সুরক্ষিত রেখে কৃষি শিল্প উৎপাদন বৃদ্ধিতে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়ন, উৎপাদিত পণ্য সংরক্ষণ, প্রক্রিয়াজাত করণ, বাজারজাত করণ বিষয় গুলো গুরুত্বের সাথে উঠে আসে। চাটমোহরের পোল্ট্রি শিল্প, ডেইরি শিল্প, অলংকার শিল্প, কৃষি ও মৎস্য উৎপাদনের বর্তমান পরিস্থিতি ও সম্ভাবনা বিষয়ে আলোকপাত করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সৈকত ইসলাম কৃষি, মৎস্য, দুধ, ডিম, মাংস সংরক্ষণে হিমাগার ও চিলিং সেন্টার স্থাপনের প্রতি গুরুত্বারোপের পাশাপাশি উপজেলার চলনবিল অধ্যুষিত অংশে ব্যক্তি উদ্দ্যোগে পার্ক, পর্যটন কেন্দ্র, বিনোদন সেন্টার গড়ে তোলা এবং ইভেন্ট ম্যানেজমেন্ট সংক্রান্ত সম্ভাবনার উপর আলোকপাত করেন। আলোচনা সভায় উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানগণ ও মিডিয়া কর্মীগণ উপস্থিত ছিলেন।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর