বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

আটোয়ারীতে ভার্চুয়াল পদ্ধতিতে আলোয়াখোয়া ছাত্র কল্যাণ পরিষদের কমিটি গঠন। রেজাউল সভাপতি ও স্বপন সম্পাদক নির্বাচিত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০, ৯:৩৩ পূর্বাহ্ন

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড়ের আটোয়ারীতে “ আলোয়াখোয়া ছাত্র কল্যাণ পরিষদ”-এর দ্বি-বার্ষিক নির্বাচন ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ছাত্র কল্যাণ পরিষদের উপদেষ্টামন্ডলী ও সদস্যদের সাথে ভার্চুয়াল পদ্ধতিতে আলোচনা সাপেক্ষে মতামতের ভিত্তিতে মোঃ রেজাউল করিম শাহ্ কে সভাপতি, স্বপন সিংহ কে সাধারণ সম্পাদক ও প্রকাশ বর্মন কে কোষাধ্যক্ষ করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন সংগঠনের সাবেক সভাপতি মোঃ মোজাম্মেল হক। সাবেক সাধারণ সম্পাদক মোঃ সারজিস আলম জানান, আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নে ২০১৫ সালে “ আলোয়াখোয়া ছাত্র কল্যাণ পরিষদ” নামে একটি সম্পুর্ণ অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবক সংগঠন প্রতিষ্ঠা করা হয়। সংগঠনটি প্রতিষ্ঠা লগ্ন থেকে এখন পর্যন্ত উপদেষ্টামন্ডলীর সহযোগিতায় এলাকায় নানামুখী সামাজ সেবা ও শিক্ষা মুলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

 

যেমন: প্রতি বছর আনেুষ্ঠানিকভাবে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান, ঝড়েপড়া শিক্ষার্থীদের পাশে দাড়ানো, শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান, গ্রাম থেকে শহরে পাড়ী দিয়ে শিক্ষা অর্জনের জন্য শিক্ষার্থীদের মানসিক ও শারীরিকভাবে থাকা খাওয়ার ব্যবস্থা করা ও দুর্যোগকালীন এলাকার দুঃস্থ পরিবারদের পাশে দাড়ানো সহ বিভিন্ন সামাজিক উন্নয়ন সহ জনসচেতনতামুলক কাজ করে আসছে। কমিটি গঠন শেষে সংগঠনের পুরাতন কমিটি নতুন কমিটির কাছে আলোয়াখোয়া ছাত্র কল্যাণ পরিষদের দায়িত্বভার অর্পণ করেন। সংগঠনের উপদেষ্টা সামসুজ্জামান জোহা, বেলাল হোসেন সহ অন্যান্য উপদেষ্টাগণ সংগঠন পরিচালনায় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

 

#CBALO/আপন ইসলাম

 


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর