শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভারতের কলকাতায় আগুনে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ ভোমরা স্থলবন্দর হয়ে নিজ বাড়িতে পৌঁছেছে বান্দরবানে জেলা পরিষদে বৃহত্তর লামার প্রতিনিধিত্ব না থাকায় বিক্ষোভ-মানববন্ধন পদ্মের রাজ্যে ফুল নেই, আছে শুধু পাতা নানা আয়োজনে সাঁথিয়া প্রেস ক্লাবের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত চাটমোহরে সেন্ট রিটাস্ হাইস্কুলে এক হাজার পাঁচশ চারা বিতরণ অন্যর হক নষ্ট করে সাফল্য নয়, অপেক্ষা করছে আল্লাহর কঠিন বিচার- মুফতি মাওলানা: শামীম আহমেদ রুহিয়া শহীদ ফাদার লুকাস উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক দৌলতপুরে মাদক নির্মূল, চাঁদাবাজি ও দুর্নীতি প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভাঙ্গুড়ার অষ্টমনিষায় সরকারের ১০ টাকা মূল্যের চাউল বিতরণ উদ্বোধন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০, ১২:১৭ অপরাহ্ন

চলনবিলের আলো বার্তাকক্ষ:

‘‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’’ এই প্রতিপাদ্যকে মানসপটে ধারণ করে সারা দেশের ন্যায় পাবনা ভাঙ্গুড়ার অষ্টমনিষা ইউনিয়নে ১০(দশ) টাকা মূল্যের ৩০ কেজি চাউল বিতরণ উদ্বোধন করা হয়েছে।সোমবার (২৮মে) সকাল টায় অষ্টমনিষা বাজারে ফরহাদ আলী (ছাত্রলীগ সভাপতি) হতদরিদ্র ডিলার এর কার্যালয়ে চাউল বিতরণের শুভ উদ্বোধন করেন ভাঙ্গুড়া উপজেলা ট্যাগ অফিসার মো: রফিকুল ইসলাম ।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই সরকার,সাধারন সম্পাদক আলহাজ আব্দুল ওয়াহেদ,সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, যুবলীগের সভাপতি মজির হোসেন, সাধারন সম্পাদক সাইদুল ইসলামসহ প্রমূখ।

পরে সকাল ১০.৩০ টায় ৫ নং ওয়াড রূপসীতে নুরুজ্জামান ডিলারের কার্যালয়ে চাউল বিতরণের শুভ উদ্বোধন করেন ভাঙ্গুড়া উপজেলা ট্যাগ অফিসার মো: রফিকুল ইসলাম।এসময় উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মজিদ, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ হোসেন, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হযরত আলীসহ প্রমূখ।

জানা যায়,অষ্টমনিষা ইউনিয়নে মোট ৮২৯ টি পরিবার এ সরকারি- সুবিধা পাচ্ছে।অষ্টমনিষা ইউনিয়নের ৭৯১টি পরিবারের মধ্যে ৫ নং ওয়ার্ড রূপসীতে নুরুজ্জামান ডিলারের মাধ্যমে ৪১৫ জন এবং ৬ নং ওয়ার্ডে ফরহাদ আলী ডিলারের মাধ্যমে ৪১৪ জন হতদরিদ্রদের সোম,মঙ্গল ও বুধবার সকাল ১০টা হতে বিকাল ৫টা পর্যন্ত এ চাউল বিতরণ করা হবে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর