শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভারতের কলকাতায় আগুনে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ ভোমরা স্থলবন্দর হয়ে নিজ বাড়িতে পৌঁছেছে বান্দরবানে জেলা পরিষদে বৃহত্তর লামার প্রতিনিধিত্ব না থাকায় বিক্ষোভ-মানববন্ধন পদ্মের রাজ্যে ফুল নেই, আছে শুধু পাতা নানা আয়োজনে সাঁথিয়া প্রেস ক্লাবের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত চাটমোহরে সেন্ট রিটাস্ হাইস্কুলে এক হাজার পাঁচশ চারা বিতরণ অন্যর হক নষ্ট করে সাফল্য নয়, অপেক্ষা করছে আল্লাহর কঠিন বিচার- মুফতি মাওলানা: শামীম আহমেদ রুহিয়া শহীদ ফাদার লুকাস উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক দৌলতপুরে মাদক নির্মূল, চাঁদাবাজি ও দুর্নীতি প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাবনার চাটমোহরে ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’ পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০, ২:৪৮ অপরাহ্ন

বাবু,চাটমোহর (পাবনা) প্রতিনিধি :

সারাদেশের মত ২৮ সেপ্টেম্বর সোমবার সকাল ১০টায় পাবনা জেলার চাটমোহর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২০’ পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পৃথক দু’টি পর্বে সভাটি অনুষ্ঠিত হয়। প্রথমপর্বে ভার্চুয়াল সভায় রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য দেন- রাজশাহী বিভাগীয় কমিশনার মো: হুমায়ুন করীর খোন্দকার। ভার্চুয়াল সভায় রাজশাহী বিভাগের সকল জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ অংশ গ্রহণ করেন। দ্বিতীয় পর্বে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সৈকত ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি’র বক্তব্য দেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার।

 

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- ছাইকোলা ইউপি চেয়ারম্যান মো: নজরুল ইসলাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী এস. এম. মোজাহারুল হক, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, চাটমোহর ব্যবসায়ী সমিতি’র সভাপতি কে. এম. বেলাল হোসেন স্বপন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: রেজাউল করিম। বক্তাগণ বলেন, “তথ্য অধিকার নিশ্চিত করতে বর্তমান সরকার আইন প্রণয়ন করেছে। এই আইনের আওতায় দেশের প্রত্যেকটি নাগরিক তথ্য জানার অধিকারী লাভ করেছে। সুশাসন ও দেশের টেকসই উন্নয়নের স্বার্থে তথ্য অধিকার আইন অনন্য ভূমিকা রাখতে সক্ষম হবে।

 

এই আইনের আওতায় প্রত্যেক জনপ্রতিনিধি ও জন প্রশাসনের কর্মকর্তাগণের তথ্য প্রদানে বাধ্যবাধিকতা রয়েছে। তবে এই আইনটির সম্পর্কে জনগণকে অবহিত করতে ব্যাপক প্রচার প্রচারনার প্রয়োজনীয়তা রয়েছে।” দু’টি পর্বে অনুষ্ঠিত সভায় ইউনিয়ন চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা, মিডিয়া কর্মী ও সুশিল সমাজের প্রতিনিধিগণ অংশ গ্রহণ করেন।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর