শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাণীনগরে ঝুঁকিপূর্ণ কালভার্ট, দুর্ঘটনার শঙ্কায় কয়েক গ্রামের মানুষ চাটমোহরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জেলা পরিষদ প্রশাসক হাবিব কে উষ্ণ সংবর্ধনা চার প্রজন্মের অপেক্ষা, একটি চলাচলযোগ্য রাস্তার আশায় দিন কাটছে আরজী বিষ্ণুপুরবাসীর আটোয়ারীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ে জটিলতা ! ৩১ শিক্ষক-কর্মচারীর পাঁচ মাস ধরে বেতন বন্ধ গুরুদাসপুরে বিচারবিহীন হত্যার সংস্কৃতি প্রবাহমান -ব্যারিষ্টার রঞ্জু নদীর পাড়ের মাটি কেটে নদী ভরাট, ব্রিজ নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ গাড়ির ভেতরে মাদকের চালান, অভয়নগরে পুলিশের হাতে আটক চালক

চাটমোহরে হাবিব হত্যা মামলার এক আসামী সিলেট থেকে গ্রেফতার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০, ৫:০৪ অপরাহ্ন

চাটমোহর (পাবনা) প্রতিনিধি:

পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়ালের চাঞ্চল্যকর ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হাবিব হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে সিআইডি। গোপন সংবাদের ভিক্তিতে সিআইডি পাবনা কার্যালয়ের সহকারি পুলিশ সুপার ওয়ালিউল ইসলাম’র নেতৃত্বে মামলার তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর সাইফুল ইসলামসহ একটি অভিযানিক দল গত শনিবার গভীর রাতে সিলেট শহর এলাকা থেকে মামালার এজাহার নামীয় ১০ নং আসামী হামজালালকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত হামজালাল হান্ডিয়াল ইউনিয়নের খাঁর পুকুর এলাকার সাদ্দাম হোসেনের ছেলে।সিআইডি পাবনা কার্যালয়ের সহকারি পুলিশ সুপার ওয়ালিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

 

গ্রেফতারকৃত আসামীকে ৭ দিনের রিমান্ড আবেদনসহ জিজ্ঞাসাবাদ শেষে জেল হাজতে প্রেরণ করা হয়। তিনি আরও জানান এই মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের প্রক্রিয়া অব্যহত রয়েছে।উল্লেখ্য,গত ১৪ জুন সন্ধ্যার পর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাবিবকে কয়েকজন সন্ত্রাসী এলোপাথারী কুপিয়ে জখম করলে ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে সহকারি পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। তারপর সেখানে অতিরিক্ত পুলিশও মোতায়ন করা হয়।এদিকে হাবিবের পিতা মো. আব্দুর রাজ্জাক বাদী হয়ে ১১জন নামীয় ও অজ্ঞাত ১৮/২০জনকে আসামী করে চাটমোহর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। কিন্তু মামলাটি জটিলতা দেখা দিলে সিআইডি পাবনা জেলা কার্যালয়ে হস্তান্তর করা হয়।

 

মামলা তুলে নিতে বিভিন্ন সময় নিহত হাবিবের পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখানো হয়। এর প্রতিবাদে ১৭ জুন ঐ এলাকার সাধারণ জনগন,নারী পুরুষ এবং বীর মুক্তিযোদ্ধা একত্রিত হয়ে মানববন্ধন করেন। তারপরও আসামী ধরা ছোঁয়ার বাইরেই রয়ে যায়। তাই ভূক্তভোগী পরিবার নিরুপায় হয়ে এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে তাদের বাসায় সাংবাদিক সম্মেলন করেন।মানববন্ধনে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর