শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভারতের কলকাতায় আগুনে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ ভোমরা স্থলবন্দর হয়ে নিজ বাড়িতে পৌঁছেছে বান্দরবানে জেলা পরিষদে বৃহত্তর লামার প্রতিনিধিত্ব না থাকায় বিক্ষোভ-মানববন্ধন পদ্মের রাজ্যে ফুল নেই, আছে শুধু পাতা নানা আয়োজনে সাঁথিয়া প্রেস ক্লাবের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত চাটমোহরে সেন্ট রিটাস্ হাইস্কুলে এক হাজার পাঁচশ চারা বিতরণ অন্যর হক নষ্ট করে সাফল্য নয়, অপেক্ষা করছে আল্লাহর কঠিন বিচার- মুফতি মাওলানা: শামীম আহমেদ রুহিয়া শহীদ ফাদার লুকাস উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক দৌলতপুরে মাদক নির্মূল, চাঁদাবাজি ও দুর্নীতি প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এমপি মকবুল হোসেনের অংশ গ্রহনে বড় বোনের জানাযা ও দাফন সম্পন্ন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০, ১১:২০ অপরাহ্ন

ভাঙ্গুড়া প্রতিনিধি :

পাবনা-৩ এলাকার সংসদ সদস্য আলহাজ মো: মকবুল হোসেন এর অংশ গ্রহনে আজ সোমবার রাত ৯ টায় তার বড় বোন মাহেমা খাতুন ভানু’র নামাজে জানাযা সম্পন্ন হয়। অতপর ভবানীপুর দিয়াপাড়া কবরস্থানে মরহুমাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

জানাযা নামাযে আলহাজ মো: মকবুল হোসেন এমপি,ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান,ভাঙ্গুড়া পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল,থানার অফিসার ইনচার্জ মুহম্মদ আনোয়ার হোসেন,নব-যোগদানকৃত এসি ল্যান্ড, প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুব-উল-আলম,বিবি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: সাইদুল ইসলাম,আওয়ামীলীগের নেতৃবৃন্দ,মরহুমার সন্তানেরা,আত্মীয়স্বজন ও গ্রামবাসী অংশ নেন।

জানাযা নামাজ শুরুর আগে আলহাজ মো: মকবুল হোসেন বলেন,“আমার এই বোনের ১৩ বছর বয়সে ভবানীপুর গ্রামের মো: ইমদাদ হোসেনের (শিক্ষক) সাথে বিয়ে হয়। তখন আমার বয়স মাত্র তিন মাস। এই বোনের কোলে পিঠে বড় হয়েছি। আজ যখন তার মৃত্যু সংবাদ পেলাম তখন আমি ঢাকায় ছিলাম। আমার স্ত্রী তিনিও খুব অসুস্থ । আমি ভাঙ্গুড়ার উদ্দেশ্যে রওনা দেবার আগেও তার চেতনা ছিলনা। বাবা-মা আগেই হারিয়েছি আজ বড় বোনকেও হারালাম।” এর পর তিনি কিছুটা আবেগে আপ্লুত হয়ে পড়েন। তিনি আরো বলেন, ‘‘আমার এই বোন পরোপকারী ও পরহেজগার রমনী ছিলেন। তিনি কোনো দিন নামায কাজা করেননি’’। তিনি সকলের কাছে তার বড় বোনের জন্য দোয়া চান।

এর আগে মরহুমার মেজ সন্তান আলহাজ মো: আব্দুল মালেক নান্নু মায়ের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন। মরহুমার বড় ছেলে আলহাজ মো: আব্দুল মান্নান জানাযা নামাজে ইমামতি করেন।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর