শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আটঘরিয়ায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ চাটমোহর পৌরসভায় দুই ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা সাতক্ষীরা তালতলায় কোহিনুর হত্যা ঘটনায় থানায় মামলা, কারখানার মালিক গ্রেপ্তার গোপালপুরে হলদে পাখি সম্প্রসারণে মতবিনিময় সভা গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা যানজটের কবলে আতাইকুলা, প্রতিদিন দুর্ভোগে হাজারো মানুষ- সমাধান কবে? দৌলতপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

টাঙ্গাইলে ভূঞাপুরে মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত ১

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ১৫ জুলাই, ২০২০, ৩:০১ অপরাহ্ন

কামরান পারভেজ ইভান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ 
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় মোটর সাইকেল দুর্ঘটনায় একই পরিবারের বাবা নিহত ও ছেলে আহত।
১৫জুলাই (বুধবার)সকাল ৮টায় উপজেলার পলিশা গ্রামের ভূঞাপুর-তারাকান্দি সড়কে এই মোটর সাইকেল দুর্ঘটনাটি ঘটে। নিহত মোটর সাইকেল আরোহী উপজেলার পৌর এলাকার টেপিবাড়ী গ্রামের সিকান্দার হোসেনের ছেলে শফিকুল ইসলাম শফিক (৫৫)। সে পৌরসভার রোলার চালক হিসেবে কর্মরত ছিলেন। নিহতের ছেলে আহত মিয়াত হোসেন  গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।
প্রত্যক্ষদর্শী খায়রুল খন্দকার জানান, সকালে নিহত শফিকুল ইসলাম ও তার ছেলে মিয়াত হোসেন মোটর সাইকেল যোগে তাড়াই বাজারে দুধ কিনতে যাচ্ছিলেন। পলিশা গ্রামে আসলে রাস্তার অপর দিক থেকে হঠাৎ একটি কুকুর ছুটে আসে। পরে কুকুরটিকে বাঁচাতে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে একটি গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই শফিকুল ইসলাম শফিক মারা যান। আর মিয়াত হোসেন গুরুত্বর ভাবে আহত হলে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। পরে অবস্থার অবনতি হতে থাকলে তাকে ঢাকা প্রেরণ করা হয়।
দুর্ঘটনায় শোক জানিয়ে পৌর মেয়র মাসুদুল হক মাসুদ বলেন, ঘটনাটি শুনে আমি মর্মাহত হয়েছি। সে পৌরসভার রোলার চালক হিসেবে নিয়োজিত ছিল। সরকারি নিয়ম অনুসারে শফিকুল এর পরিবারের যেকোনো আর্থিক অনুদান পাবার ক্ষেত্রে আমি সর্বাত্মক সহযোগিতা করব।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর