সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
চৌহালীতে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের উপজেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত আটোয়ারীতে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন শতবর্ষ পেরোলেও ছাউনি মেলেনি: রোদ-বৃষ্টির সাথে যুদ্ধ করে চলছে রুহিয়া স্টেশনের ২ শত যাত্রী আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ১ম সেমিফাইনালে উল্লাপাড়া তামিম স্পোর্টস একাডেমি বিজয় সাতক্ষীরায় যুব উন্নয়নের প্রশিক্ষক আসাদুজ্জামানের যড়যন্ত্রে নাজেহাল কর্মকর্তা কর্মচারী রুহিয়ায় শিক্ষার মানোন্নয়নে ইউএনও’র মতবিনিময় ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধ, অবৈধ দখলের অভিযোগ ও বিভ্রান্তিকর প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন নাগরপুরে মাদকাসক্ত ছেলের হাতে ভ্যান চালক পিতা হত্যা

বরিশালে বিনোদন জোন নিসর্গ এন্টারটেইনমেন্ট উন্মুক্ত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ১২ জুলাই, ২০২০, ৫:৩৬ অপরাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বৈশ্বিক মহামারী করোনা সংক্রমনের কারনে বন্ধ থাকা শহরতলীর সর্বাধুনিক পিকনিক স্পট নিসর্গ এন্টারটেইনমেন্ট জোন দীর্ঘ চার মাস পর দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। সকল প্রকার সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে দর্শনার্থীদের জন্য খুলে দিয়েছে জেলা প্রশাসন।

মহামারী করোনা ভাইরাস শুরু হওয়ার পর গত ১৯ মার্চ সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সাময়িক ভাবে বন্ধ রাখা হয় এই বিনোদন কেন্দ্রটি। উল্লেখ্য করোনা শুরু হওয়ার আগে বরিশাল সদর উপজেলার ফকিরেরহাট রায়পাশা কড়াপুর ইউনিয়ন পরিষদ এলাকায় অবস্থিত অত্যাধুনিক এ বিনোদন কেন্দ্রটিতে পিকনিক, সভা, সেমিনার, প্রশিক্ষণ কর্মসূচি, জন্মদিন ও বিবাহ অনুষ্ঠানসহ বিনোদন প্রেমীদের পদচারনায় মুখরিত থাকতো নিসর্গ এন্টারটেইনমেন্ট জোন। বিনোদন কেন্দ্রটি সীমিত পরিসরে দর্শনার্থীদের জন্য খুলে দেয়ায় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন দর্শনাথীরা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর