বুধবার, ২৭ মে ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
“সালামির পরিমাণ নয়, ভালোবাসাই বড়” ভাঙ্গুড়ায় এমপি রুমা নাগরপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত লামায় অবৈধভাবে বালু উত্তোলনে অভিযান, ৫ শ্যালো মেশিন ও বালু জব্দ ঝালকাঠির বাওনের হাটে মাদকসেবী ও কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন উপজেলা ও পৌরসভাসহ ইউপি নির্বাচনে গুরুদাসপুরে জামায়াতের প্রার্থী ঘোষণা মানিকগঞ্জে যাত্রীবাহী বাস ও গ্যাসবাহী লরির সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ড ১৮০০ টাকা বাঁচাতে ওঠেন ট্রাকে; দুর্ঘটনায় ঝরলো নওগাঁর ৯বন্ধুর প্রাণ! এবি শ্রমিক পার্টির উদ্যোগে ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের নবগঠিত কমিটিকে সংবর্ধনা

সহশিল্পীকে মারধরের অভিযোগ প্রসঙ্গে মুখ খুললেন তিশা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন তার সহশিল্পী সামিয়া অথৈ। এই অভিনেত্রীর দাবি, তিশা তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আঘাত ও অকথ্য ভাষায় গালাগাল করেছেন। এবার এ নিয়ে মুখ খুলেছেন তিশা।

 

তিনি জানান, এটি কোনো ব্যক্তিগত আক্রমণ ছিল না; যা হয়েছে, তা সম্পূর্ণ চরিত্রের প্রয়োজনে এবং গল্পের চাহিদা অনুযায়ী। অথৈর এমন অভিযোগকে ‘ভুল বোঝাবুঝি’ এবং ‘অপেশাদার আচরণ’ বলেও দাবি করেন তিনি।

 

তানজিন তিশা জানান, মূলত চরিত্রের প্রয়োজনে এবং স্ক্রিপ্টের খাতিরেই তাকে আক্রমণাত্মক হতে হয়েছিল। অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি পুরোপুরি আমার চরিত্রটি ফুটিয়ে তুলছিলাম। আমি এমন একটি চরিত্র করছি যেখানে আমি একজন স্পেশাল চাইল্ড বা অটিস্টিক।

 

 

চরিত্রের প্রয়োজনে তাকে মানুষকে মারতে হতে পারে, কামড় দিতে হতে পারে এমনকি পানিতে চুবিয়েও ধরতে হতে পারে। আপনারা ১৫ থেকে ২০ দিন পরই কাজটি দেখতে পারবেন এবং তখন বুঝতে পারবেন কোন চরিত্রের জন্য কী করা হয়েছে।’

 

তিশা আরও বলেন, ‘সে এমনভাবে লাইভ করেছে যেন আমি তাকে পারসোনালি অ্যাটাক করেছি। এখানে পারসোনালি অ্যাটাকের কিছুই নেই, তার বুঝতে ভুল হয়েছে। আমি যতটুকু করেছি, আমার চরিত্রের প্রয়োজনে করেছি।

 

যতটুকু স্ক্রিপ্টে আছে, ততটুকুই করেছি। আমি চরিত্রের বাইরে কিছুই করিনি। এটা তার দুর্বলতা যে প্রফেশনাল সমস্যাটাকে ব্যক্তিগত সমস্যা হিসেবে নিয়েছে।’

 

এই অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, ‘আমাকে নিয়ে যা যা বলা হয়েছে তা পুরোপুরি একটি ব্যক্তিগত আক্রমণ ছাড়া আর কিছুই নয়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর