বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আটোয়ারী উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা ও সাধারণ সভা নওগাঁয় বিআরটিসি বাসের চাপায় প্রাণ গেল শিক্ষকের  এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ রাণীনগরে  প্রাথমিক বিদ্যালয়ে মেরামত কাজের আগেই ভুয়া ভাউচার দিয়ে বরাদ্দের টাকা উত্তোলন চৌহালীতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ, বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম রুহিয়ায় ফ্যামিলি কার্ড প্রকল্পের নিয়োগ পরীক্ষা ৪ আগস্ট ব্যক্তি অর্থায়নে দক্ষিণ বিলডগা খালের উপর কাঠের সেতু নির্মাণ  অভয়নগরে স্ত্রীর নির্যাতনে দিশেহারা প্রধান শিক্ষক

আটঘরিয়ার পল্লীতে মাদরাসার ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ১১ জুলাই, ২০২০, ৭:০২ অপরাহ্ন

মাসুদ রানা  আটঘরিয়া(পাবনা) প্রতিনিধি:
পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের নয়নগর (বেলদহ) গ্রামে দীর্ঘ দিন ধরে বিয়ের প্রলোভন দিয়ে রুহুল আমিন ওরফে রুবেল নামক এক লম্পট কর্তৃক মাদরাসার ছাত্রীকে ধর্ষণ। এঘটনায় আটঘরিয়া থানায় একটি মামলা হয়েছে। মামলা নং ০৯।

 

এজাহার ও পারিবারিক সূত্রে জানা গেছে, শাহাদত হোসেনের মেয়ে চৌবাড়ীয়া দাখিল মাদরাসার দশম শ্রেনীর ছাত্রীর সাথে দীর্ঘ ৪বছর ধরে একই গ্রামের আব্দুস সালাম প্রামানিকের লম্পট ছেলে রুহুল আমিন ওরফে রুবেল সুকৌশলে কু-প্রস্তাব ও প্রেম প্রস্তাব দিত। একপর্যায়ে মেয়েকে বিয়ের প্রলোভন দিয়ে অবৈধ সর্ম্পক গড়ে তোলেন লম্পট রুহুল আমিন রুবেল। গত ২৩ জুন সহযোগি বিল্পব হোসেন তার স্ত্রীকে কৌশলে বাড়ী থেকে অন্য বাড়িতে পাঠিয়ে দেয়। এই সুযোগে বাড়ী ফাকা পেয়ে বিল্পব হোসেন ওই মেয়েকে বিয়ে দেয়ার কথা বলে ডেকে এনে ঘরের ভেতর জায়গা করে দেয়।

 

এসময় লম্পট রুহুল আমিন ওরফে রুবেল সুযোগ পেয়ে ঐ বাড়িতে গিয়ে উক্ত মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এসময় শাহাদত হোসেন মেয়েকে বাড়িতে না পেয়ে খুজতে খুজতে সহযোগি বিল্পবের বাড়িতে যায়। সেখানে রুবেল মেয়েকে অশ্লীল ও বিবস্ত্র অবস্থায় দেখতে পেয়ে মেয়েকে বাড়িতে নিয়ে আসে। ঘটনাটি জানা জানি হলে গ্রাম্য প্রধানদের কাছে তার মেয়ের সুষ্ঠ বিচার না পেয়ে গত ২৮/০৬/২০২০ইং আটঘরিয়া থানায় ধারা ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী /০৩) এর ৯ (১) মামলা রজু করা হয়েছে।
বাদী শাহাদত হোসাইন জানান, এই ঘটনার পর থেকে আসামী পক্ষ ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেয়ার জন্য বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর