বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আটঘরিয়ায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ চাটমোহর পৌরসভায় দুই ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা সাতক্ষীরা তালতলায় কোহিনুর হত্যা ঘটনায় থানায় মামলা, কারখানার মালিক গ্রেপ্তার গোপালপুরে হলদে পাখি সম্প্রসারণে মতবিনিময় সভা গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা যানজটের কবলে আতাইকুলা, প্রতিদিন দুর্ভোগে হাজারো মানুষ- সমাধান কবে? দৌলতপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

গাছ চাপায় গ্রামীন ব্যাংক কর্মচারী নিহত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ৬ জুন, ২০২০, ৯:১৩ পূর্বাহ্ন

কে,এম আল আমিন :

সিরাজগঞ্জের কামারখন্দে গাছ চাপায় গ্রামীণ ব্যাংকের কর্মচারী শরিফুল ইসলাম (২৮) নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে কামারখন্দ-বেলকুচি আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। উল্লাপাড়ার উপজেলার তেতুলিয়া গ্রামের সাইদুর রহমান খানের ছেলে শরিফুল বলে জানা গেছে ।তিনি গ্রামীণ ব্যাংক রায়দৌলতপুর, কামারখন্দ শাখার পিয়ন হিসেবে কর্মরত ছিলেন ।

 

কামারখন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অফিসার হামিদুল ইসলাম জানান, সিরাজগঞ্জ থেকে কামারখন্দ উপজেলার বলরামপুরগামী একটি সিএনজি কৃষি কারিগরি কলেজের সামনে পোঁছালে সড়কের পাশে আগে থেকেই বৃষ্টিতে একটি বাবলা গাছের গোড়ার মাটি সরে যায় এতে সামান্য বাতাসেই গাছটি উপড়ে পড়ে সিএনজির উপর। এতে সিএনজিতে থাকা চালক সহ তিন জন আহত হন।

আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর