রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন টাঙ্গাইল শহর জামায়াতের আমীর মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি রফিকুল ইসলাম, সহ সেক্রেটারি মো. শাহিন মিয়া অভয়নগরে মোটরসাইকেলের সিটের নিচে পেট্রোল বোমা! ৪০ জনের বিরুদ্ধে মামলা পাবনা-ঢাকা-পাবনা রুটে আন্তঃনগর ট্রেনের শুভ উদ্বোধন- পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ চালু তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবন্দ্বী ফজর আলীর পাশে প্রিয় সলঙ্গার গল্প গ্রুপ

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪, ৫:১৫ অপরাহ্ন

সিরাজগঞ্জের সলঙ্গায় ধুবিল ইউনিয়নের ঝাউল গ্রামের এক প্রতিবন্দ্বীর নাম ফজর আলী (৬০)।ভিটেমাটি শুন্য ফজর আলীর পরিবারের সদস্য সংখ্যা ৬ জন।
লাঠিতে ভরকরে চলা ফজর আলী অন্যের কাছে হাত পেতে,ধারদেনা করে জীবন-জিবীকা নির্বাহ করতেন।
বৃদ্ধ বয়সে তাকে ঘুম থেকে উঠে বের হতে হয় খাদ্যের সন্ধানে।শাহজাদপুরের মানবদরদী মামুন বিশ্বাসের আর্থিক সহায়তায় পায় একটি নতুন দোকান ঘর ও মালামাল।সেই দোকানের আয়ে কোনমতে চলতে থাকে তার সংসার।কিন্ত কিছুদিন যেতে না যেতেই চুরি হয়ে যায় দোকানের সব মালামাল।আবারও নি:স্ব হয়ে অচল হয়ে যায় তার সংসার।নেমে আসে সংসারে কষ্টের ঘানি।এমনি দু:সময়ে আবারো পাশে দাঁড়ায় আরেকটি মানবিক সংগঠন “প্রিয় সলঙ্গার গল্প”ফেসবুক গ্রুপ।নাম প্রকাশ না করার শর্তে “প্রিয় সলঙ্গার গল্প”গ্রুপের এক উপদেষ্টার একক অর্থায়নে ৫ হাজার টাকার মালামাল কিনে দেন।দোকানের বিভিন্ন মালামাল কিনে ভাউচারসহ তার হাতে তুলে দিয়ে সলঙ্গা বাজার অগ্রণী ব্যাংকের নিচে।  আজ বৃহ:বার (২ মে) সকাল ১০ টায় দোকান বসিয়ে দেন সলঙ্গার গল্প গ্রুপের সদস্যরা। চীপ এডমিন শাহ আলম মাস্টারের উদ্যোগে এ সময় গ্রুপের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সভাপতি কে.এম আমিনুল ইসলাম হেলাল,উপদেষ্টা সহকারি অধ্যাপক আব্দুল মান্নান,আবদুস ছালাম মাস্টার,আলহাজ্ব দেলোয়ার হোসেন,এডমিন হারুনর রশিদ,এডমিন শাহিদুল ইসলাম,মডারেটর তুষার তালুকদার,ফরহাদ হোসেনসহ অনেকে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর