রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

চৌহালীতে প্রাণিসম্পদ প্রদর্শণী ও সেবা সপ্তাহ উদ্বোধন

চৌহালী(সিরাজগঞ্জ)প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

“প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মাট বাংলাদেশ” এ প্রতিপাদ্যে সিরাজগঞ্জের চৌহালীতে  প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায়  উপজেলা খাষকাউলিয়া কে আর পাইলট মডেল সরকারি স্কুল মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে সপ্তাহব্যাপী এ সেবা সপ্তাহের উদ্বোধন করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন সরকার । উপজেলা নির্বাহী অফিসার  মাহবুব হাসানের সভাপতিত্বে প্রাণিসম্প্রসারণ অফিসার কৃষিবীদ ডাঃ জান্নাতী খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চৌহালী থানা অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত, অতিরিক্ত কষি অফিসার সাব্বির আহমেদ রিফাত, সমাজ সেবা অফিসার মামুনুর রহমান,উপজেলা প্রোগ্রামার স্বম্পা কর্মকার, উপসহকারি কৃষি কর্মকর্তা শরিফ উদ্দিন প্রমুখ।
 অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ রফিকুল ইসলাম ৷মেলায় প্রাণিসম্পদ সেবা নিশ্চিতে ৩৬টি স্টলের মাধ্যমে বিভিন্ন খামরিসহ একক গাভী পালনকারীদের বিভিন্ন সেবা কোথায় কি ভাবে পাওয়া যাবে সে বিষয়ে ধারনা প্রদান করা হয়। প্রদর্শণী দিনব্যাপী হলেও সেবা কার্যক্রম চলবে সপ্তাহব্যাপী। প্রদর্শনীতে উপজেলার শতাধিক গবাদি পশু প্রদর্শণ করা হয়।
উদ্বোধনী বক্তব্যে ইউএনও মাহবুব হাসান বলেন, বর্তমান সরকার প্রাণিসম্পদ ও কৃষির উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। একক, ক্ষুদ্র ও যৌথ খামারিদের জন্য সহজ শর্তে ঋণের মাধ্যম্যে সরকার প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে কাজ করছে। আমরা আশা করছি আগামীর উন্নত বাংলাদেশ বিনির্মাণে এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর