রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন টাঙ্গাইল শহর জামায়াতের আমীর মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি রফিকুল ইসলাম, সহ সেক্রেটারি মো. শাহিন মিয়া অভয়নগরে মোটরসাইকেলের সিটের নিচে পেট্রোল বোমা! ৪০ জনের বিরুদ্ধে মামলা পাবনা-ঢাকা-পাবনা রুটে আন্তঃনগর ট্রেনের শুভ উদ্বোধন- পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ চালু তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

উল্লাপাড়ায় প্রতিপক্ষের হামলায় কাউন্সিলর গুরুতর আহত

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
আপডেট সময়: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪, ৪:৪২ অপরাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রতিপক্ষের হামলায় উল্লাপাড়া পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আজাদ হোসেনকে, জয়নাল ও তার লোকজন মেরে গুরুতর আহত করেছেন । আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে । ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা ১ টার দিকে উল্লাপাড়া পৌর এলাকার শীপ্পুর গ্রামে ।

আজাদ কাউন্সিলরের ভাতিজা জাকারিয়া জানায় গ্রামের মৃত সোলেমান ড্রাইবারের ছেলে জয়নাল গত বুধবার একটি মেয়ে নিয়ে পার্শ্ববর্তী উপজেলার গাড়াদহ গ্রামে ধরাপরে মারধর খালে তার জের ধরে বৃহস্পতিবার বেলা ১ টার দিকে জয়নাল সহ তার লোকজন কাউন্সিলর আজাদ হোসেনরে বাড়ি ভাঙ্গচুর শুরু করে । খবর পেয়ে আজাদ দ্রুত হুন্ডা নিয়ে বাড়ির কাছা কাছি এলে জয়নাল ও তার লোকজন আক্রমণ করে এবং এলোপাতাড়ি মাথায় দা দিয়ে কোপায় এবং রড দিয়ে বেদম মারতে থাকে ।

এক পর্যায়ে সে মাটিতে লুটে পরে । আসেপাশের লোকজন এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। পরে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে । এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে । অপর দিকে ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও উপজেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি মোঃ জহুরুল ইসলাম জানায় একটি মারামারির ঘটনাকে কেন্দ্র করে আজাদ, জয়নাল সহ গ্রামের কয়েক জনের নামে ডাকাতি মামলা করে । ওই মিথা কেছে না পেরে গত বুধবার আজাদের লোকজন জয়নালকে ধরে গাড়াদহ গ্রামে নিয়ে গিয়ে মারধর করে। এ বিষয়ে আজাদের কাছে বিচার চেয়ে না পাওয়ায় জয়নাল মারপিট করেছে বলে জেনেছি ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর