রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোস্তফা প্রি-ক্যাডেট স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ 

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

সিরাজগঞ্জের সলঙ্গা থানা সদরে অবস্থিত প্রাথমিক শিক্ষার শ্রেষ্ঠ বিদ্যাপিঠ মোস্তফা প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।খেলার শুভ উদ্বোধন করেন,প্রতিষ্ঠানের পরিচালক ও অধ্যক্ষ মোস্তফা জামান।ধারা বিবরণীতে ছিলেন,স্কুলের শিক্ষিকা মাহফুজা খাতুন ও সাইফুল ইসলাম।
গতকাল মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সারাদিন ব্যাপী আয়োজিত ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা,কর্মচারী,ছাত্র-ছাত্রী,অভিভাবক,আমন্ত্রিত অতিথিসহ এলাকার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দৌড়,উচ্চ লম্ফ, দীর্ঘ লম্ফ,মোরগযুদ্ধ,বিস্কুট দৌড়, অংক দৌড়, ভারসাম্যদৌড়,অংক দৌড়,ক্রিকেট বল নিক্ষেপ,অভিনয়,ছড়া-কবিতা,নৃত্য,উপস্থিত বক্তৃতা, যেমন খুশি তেমন সাজসহ মোট ২৯ টি ইভেন্টে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
এ ছাড়াও সম্মানিত অতিথি ও অভিভাবকদের জন্য পাতিল ভাঙ্গা ও বালিশ খেলা যেন দর্শকদের মন কেড়ে নেয়।  বার্ষিক এ ক্রীড়া প্রতিযোগিতায় বিশেষ দায়িত্ব পালন করেছেন প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। সার্বিক সহযোগিতায় ছিলেন,খালিদা আছফা,মুক্তা পারভীন,তানিয়া খাতুন,শাপলা খাতুন,সুমা খাতুন,ডলি খাতুনসহ স্কুলের কর্মচারীবৃন্দ। শেষে সকলের উপস্থিতিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর