রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

উল্লাপাড়ায় মহিলা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
আপডেট সময়: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নে আলহাজ্ব এম বেলাল হোসেন স্মৃতি মহিলা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সলপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার শওকাত ওসমান।

সোমবার বিকেলে উল্লাপাড়া উপজেলার ছোনতলা তফছির মেমোরিয়াল উচ্চ বিদ্যলয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় সিরাজগঞ্জ মহিলা ফুটবল একাদশ বনাম জয়পুরহাট মহিলা ফুটবল একাদশ অংশ নেয়। খেলায় জয়পুরহাট একাদশ ৩-১ গোলে সিরাজগঞ্জ একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

পরে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সলপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয় জয়পুরহাটের হাবিবা খাতুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর