রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন টাঙ্গাইল শহর জামায়াতের আমীর মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি রফিকুল ইসলাম, সহ সেক্রেটারি মো. শাহিন মিয়া অভয়নগরে মোটরসাইকেলের সিটের নিচে পেট্রোল বোমা! ৪০ জনের বিরুদ্ধে মামলা পাবনা-ঢাকা-পাবনা রুটে আন্তঃনগর ট্রেনের শুভ উদ্বোধন- পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ চালু তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সলঙ্গায় চড়া দামে পেয়াজ বিক্রি

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩, ৪:১৩ অপরাহ্ন

সিরাজগঞ্জের সলঙ্গায় এক দিনের ব্যবধানে পেঁয়াজের দাম ব্যাপক হারে বেড়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে ক্রেতা সাধারণ। গতকাল  রবিবার (১০ ডিসেম্বর 🙂 সকাল হতে সলঙ্গা থানা সদর বাজারসহ থানার ৬ টি ইউনিয়নের বিভিন্ন হাট বাজারে কাঁচামালের দোকানীরা ২০০/২১০ টাকা পর্যন্ত কেজি দরে পেয়াজ বিক্রি করছে। এতে ক্রেতারা চরম ভোগান্তিতে পড়েছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ২০০ থেকে ২১০ টাকা দরে পেয়াজ বিক্রি করছেন সলঙ্গার ব্যবসায়ীরা, যা শনিবার পর্যন্ত পেয়াজের বাজার মূল্য ছিল ১২০ থেকে ১৩০ টাকা। এক রাতের ব্যবধানে অস্বাভাবিক মুল্য বৃদ্ধি হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ক্রেতা সাধারণদের। সাধারন ক্রেতাদের অভিযোগ,রায়গঞ্জ উপজেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাব।যার কারনে যে কোন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্য বাড়ার খবর পাওয়া মাত্র সলঙ্গার সিন্ডিকেট কাঁচামাল ব্যবসায়ীরা কয়েক গুণ বেশি দাম নিতে শুরু করেন।তাই ভোক্তা অধিকার কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি বাজার মনিটরিং জরুরি বলে মনে করেন সলঙ্গাবাসী।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর