রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন টাঙ্গাইল শহর জামায়াতের আমীর মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি রফিকুল ইসলাম, সহ সেক্রেটারি মো. শাহিন মিয়া অভয়নগরে মোটরসাইকেলের সিটের নিচে পেট্রোল বোমা! ৪০ জনের বিরুদ্ধে মামলা পাবনা-ঢাকা-পাবনা রুটে আন্তঃনগর ট্রেনের শুভ উদ্বোধন- পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ চালু তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সিরাজগঞ্জে ৬ টি আসনের মধ্যে ৩ টি আসনে আওয়ামী লীগের প্রার্থী পরিবর্তন

মোহাম্মদ শাহ্‌ ফরহাদ, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩, ৮:২২ অপরাহ্ন

সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ ৩টি আসনে প্রার্থী পরিবর্তন করেছেন। সিরাজগঞ্জ-২, সিরাজগঞ্জ-৪ ও সিরাজগঞ্জ-৬ আসনে নতুন প্রার্থী দেওয়া হয়েছে।

আজ রবিবার (২৬ নভেম্বর) বিকালে আওয়ামীলীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে একযোগে সারাদেশের ৩০০ আসনের মনোনয়ন প্রাপ্তদের তালিকা ঘোষনা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নৌকা প্রতীকে মনোনয়ন প্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জ-১ ( কাজিপুর) আসনে প্রকৌশলী তানভীর শাকিল জয়, সিরাজগঞ্জ-২ আসনে (সদরের একাংশ ও কামারখন্দ) বর্তমান সংসদ সদস্য ড. হাবিবে মিল্লাত মুন্নার পরিবর্তে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী, সিরাজগঞ্জ -৩ (তাড়াশ-রায়গঞ্জ -সলঙ্গা একাংশ) আসনে ডাঃ মোঃ আব্দুল আজিজ, সিরাজগঞ্জ – ৪ (উল্লাপাড়া – সলঙ্গা একাংশ ) বর্তমান সদস্য সদস্য তানভীর ইমামের পরবির্তে বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী -এনায়েতপুর একাংশ ) আসনে মোঃ আব্দুল মমিন মন্ডল, সিরাজগঞ্জ -৬ (শাহজাদপুর-এনায়েতপুর একাংশ) আসনে বর্তমান সংসদ সদস্য মেরিনা জাহান কবিতার পরিবর্তে তার আপন ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি চয়নকে দলীয় প্রতিক নৌকা মনোনয়ন দেওয়া হয়েছে।

এদিকে দলীয় মনোনয়ন ঘোষনা হওয়ার সাথে সাথে জেলার প্রত্যেকটি আসনে নিজ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত হওয়ায় মিষ্টি খাওয়া এবং আনন্দ -উল্লাস করেছে প্রার্থীর কর্মী- সমর্থকরা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর