রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন টাঙ্গাইল শহর জামায়াতের আমীর মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি রফিকুল ইসলাম, সহ সেক্রেটারি মো. শাহিন মিয়া অভয়নগরে মোটরসাইকেলের সিটের নিচে পেট্রোল বোমা! ৪০ জনের বিরুদ্ধে মামলা পাবনা-ঢাকা-পাবনা রুটে আন্তঃনগর ট্রেনের শুভ উদ্বোধন- পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ চালু তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

হেরোইনসহ আটক মাদক কারবারির যাবজ্জীবন

চলনবিলের আলো নিজস্ব প্রতিবেদক:
আপডেট সময়: শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩, ১২:৪৯ অপরাহ্ন

সিরাজগঞ্জের তাড়াশে হেরোইন রাখার দায়ে আব্দুস সালাম নামের এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। সোমবার (২০ নভেম্বর) সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির আসামির উপস্থিতিতে এই রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আসামি আব্দুস সালাম চাপাইনবাবগঞ্জ জেলার রেহাইচর আদর্শপাড়া গ্রামের মো. নাঈম উদ্দিনের ছেলে। সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুর রহমান ও স্টোনোগ্রাফার রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ২২ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ সদস্যরা জানতে পারেন রাজশাহী থেকে একটি ট্রাক মাদকদ্রব্য বহন করে ঢাকার দিকে যাচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে তাড়াশের মহিষলুটি বাজারে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায় র‌্যাব সদস্যরা। এমন সময়ে একটি ট্রাককে গতিরোধ করে তল্লাশি চালানো হয়। ট্রাকে থাকা আব্দুস সালামের দেহ তল্লাশি করে ২০৬ গ্রাম হেরোইন উদ্ধার করে। এ ঘটনায় র‌্যাবের ডিএডি মো. জহির উদ্দিন বাদী হয়ে তাড়াশ থানায় মামলা দায়ের করেন। মামলা চলাকালে ৬জন সাক্ষী গ্রহণ করে আদালত। সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এই রায় প্রদান করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর