সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

সলঙ্গায় বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে আ’লীগের শান্তি সমাবেশ

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে বিএনপির হরতাল-নৈরাজ্যের প্রতিপাদে সলঙ্গায় আ’লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ রবিবার সকালে থানা আ’লীগের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়ে সলঙ্গা বাজার প্রদক্ষিন করেন। বিকেলে সলঙ্গা বাজার ভুষাল হাটায় বিএনপির। রতাল, নৈরাজ্যের  প্রতিবাদ  ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন,সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর,সাধারন সম্পাদক আতাউর রহমান লাভু, সিনি: সহ সভাপতি ফণি ভুষণ পোদ্দার,সলঙ্গা ইউনিয়ন আ’লীগের সভাপতি আকমল হোসেন বাদশা,রামকৃঞপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি জাহিদুল ইসলাম,নলকা ইউনিয়ন আ’লীগের সভাপতি কাউসার আহমেদ সহ ৬ টি ইউনিয়ন আ’লীগের সভাপতি/সম্পাদকসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।এ দিকে রবিবার সকালে আ’লীগ নেতা ও সলঙ্গা ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমানের নেতৃত্বে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের রামার চর এলাকায় বিএনপির জ্বালাও,পোড়াও  ও পুলিশ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ হয়। শান্তি সমাবেশে বক্তব্য রাখেন, সলঙ্গা ইউনিয়ন আ’লীগের সভাপতি আকমল হোসেন বাদশা, সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমরান হাসান লিংকন, যুবলীগ নেতা আশরাফ,আব্দুল লতিফ লাভলু সহ অনেকে। অপদিকে আ’লীগ নেতা ও হাটিকুমরুল ইউপি চেয়ারম্যান হেদায়েতুল আলম রেজার নেতৃত্বে সকাল ৯ টায় উত্তরবঙ্গের প্রবেশদ্বার হাটিকুমরুল রোড গোল চত্বরে বিক্ষোভ মিছিল বের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর